Prashant Kishor: বিহারী হওয়া মানে বোকা ও নিরক্ষর হওয়া নয়! কেন এমন বললেন প্রশান্ত কিশোর
Prashant Kishor: বিহারে জন সুরজ যাত্রায় ব্যস্ত প্রশান্ত কিশোর। সেই যাত্রা থেকে প্রশান্ত কিশোর বললেন বিহারী হওয়া মানে বোকা ও নিরক্ষর হওয়া নয়। বিহারের ছেলেরা শ্রমিক হিসেবে কাজ করার জন্য জন্মায়নি। এই মুহূর্তে প্রশান্ত কিশোর জন সুরজ যাত্রায় রয়েছেন দারভাঙ্গা জেলায়। সেখানে তিনি সভা-সমাবেশ করে মানুষকে সচেতন করার চেষ্টা করেন।
ইতিমধ্যেই দারভাঙ্গা জেলায় প্রশান্ত কিশোরের সভার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই প্রশান্ত কিশোরকে নিজ রাজ্যবাসীকে নিয়ে এমন কথা বলতে শোনা যাচ্ছে। ভিডিওতে প্রশান্ত কিশোর রাজ্যের মানুষকে বিহারের মাটি গর্বিত হতে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি জনগণকে ভোটের শক্তিকে চিনতে পরামর্শ দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে প্রশান্ত কিশোরকে বলতে শোনা যাচ্ছে বিহারের ছেলেরা সারা দেশে শ্রমিক হিসেবে কাজ করার জন্য জন্মায়নি। এই মাটির জন্য গর্ব করতে শিখুন। বিহারে এসে দেবতারাও জ্ঞান লাভ করেছেন বলে ভিডিওতে বলেছেন প্রশান্ত কিশোর।
बिहार के लड़के पूरे देश में घूमकर मजदूरी करने के लिए नहीं पैदा हुए हैं। pic.twitter.com/kYpFEnwpAz
— Jan Suraaj (@jansuraajonline) December 2, 2023
প্রশান্ত কিশোর বলেছেন, বাইরে গেলে লোকে বলে বিহারী মানে বোকা। বিহারী মানে অশিক্ষিত। তিনি বলেছেন, আমরা অশিক্ষিতও নই, মুর্খও নই। এখানকার নেতা ও ব্যবস্থা আমাদের অশিক্ষিত ও মুর্খ করে রেখেছে বলে মন্তব্য করেছেন তিনি।
তিনি বলেন, জনগণ জেগে উঠলে নেতারা আশ্বস্ত করেন, ছেলেরা কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছে। এটাই বিহারের মানুষের শক্তি। তিনি বলেছেন, এই কথা তাঁর শক্তি দেখানোর জন্য নয়। এই কথা বিহারবাসীর শক্তিকে উপলব্ধি করতে এবং নিজের সন্তানদের ভবিষ্যতের জন্য আরও ভাল করতে এবং বিহারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলা।
অপর একটি ভিডিওতে প্রশান্ত কিশোর বলেছেন, নেতারা কেন জিজ্ঞাসা করেন না, আপনার সন্তান পড়াশোনা করে কীনা। কারণ নেতারাও জানেন, আপনার সন্তানরা যদি লেখাপড়া করে, শিক্ষা লাভ করে চাকরি পায়, তাহলে চার কেজি চাল-গমের ভিত্তিতে ভোট দেবেন না।
তিনি কটাক্ষ করে বলেছেন, স্কুল-কলেজ কোথাও পড়াশোনা হচ্ছে না। সেখানে বাচ্চাদের খিচুড়ি বিতরণ করা হচ্ছে। আর সমগ্র বিহারের শিশুরা নিরক্ষর শ্রমিক হয়ে উঠছে এবং সারা ভারতে গালাগালি শুনছে। তিনি বিহারবাসীর কাছে আবেদন জানিয়ে বলেছেন, অর্ধেক পেট খেলেও সন্তানদের শিক্ষিত করো। শিশুরা শিক্ষিত হলেই জীবন উন্নত হবে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications