দেশ জুড়ে এনআরসি নাগরিকত্ব বাতিল একই বিষয়, দাবি প্রশান্ত কিশোরে

নাগরিকত্ব আইনের পর এবার এনআরসির প্রতিবাদে সরব হলেন জেডিইউ নেতা প্রশান্ত কিশোর। প্রকাশ্যেই দেশজুড়ে এনআরসি করার নিয়ে মোদী সরকারের ঘোষণার সমালোচনা করেছেন তিনি।

নাগরিকত্ব আইনের পর এবার এনআরসির প্রতিবাদে সরব হলেন জেডিইউ নেতা প্রশান্ত কিশোর। প্রকাশ্যেই দেশজুড়ে এনআরসি করার নিয়ে মোদী সরকারের ঘোষণার সমালোচনা করেছেন তিনি। প্রশান্ত কিশোর অভিযোগ করেছেন দেশজুড়ে এনআরসি করা আর নাগরিকত্ব বাতিল করা একই বিষয়। মুদ্রার এপিঠ আর ওপিছ। দুটি জিনিসের মধ্যে কোনও পার্থক্য নেই। মোদী সরকারের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন গরিব মানুষ।

দেশ জুড়ে এনআরসি নাগরিকত্ব বাতিল একই বিষয়, দাবি প্রশান্ত কিশোরে

নাগরিকত্ব বিল নিয়ে আগেই মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিলেন তিনি। যদিও জেডিইউ নাগরিকত্ব বিলের সমর্থনেই কথা বলেছে। এই নিয়ে দলের সুপ্রিমো নীতীশ কুমারের সঙ্গে মতবিরোধও হয়েছে তাঁরা। সূত্রের খবর প্রশান্ত কিশোর নাকি পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু নীতীশ কুমার তাতে রাজি হননি। তিনি পদত্যগ পত্র গ্রহন করেননি সেটা ফিরিয়ে দেন।

এদিকে এই নাগরিকত্ব বিলের সমর্থন করা নিয়ে জেডিইউর বিরুদ্ধে সরব হয়েছে আরজেডি। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাড়ির সামনে প্রতিবাদে যজ্ঞ করেছেন জেডিইউ সমর্থকরা। সেই যজ্ঞে নীতীশ কুমারের নামে আহুতিও দিয়েছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+