'জোর কা ঝটকা ধীরে সে', শাহিন বাগ নিয়ে অমিত শাহকে কটাক্ষ প্রশান্ত কিশোরের
'জোর কা ঝটকা ধীরে সে', শাহিন বাগ নিয়ে অমিত শাহকে কটাক্ষ প্রশান্ত কিশোরের
জোর কা ঝটকা ধীরে সে, দিল্লির শাহিনবাগের প্রতিবাদীদের কটাক্ষ করার পাল্টা জবাবে অমিত শাহকে এই ভাষাতেই আক্রমণ করলেন জেডিইউ নেতা প্রশান্ত কিশোর। তিনি টুইটে লিখেছেন ৮ ফেব্রুয়ারি দিল্লির ভোটাররা ইভিএমের বোতাম ভালোবাসা দিয়েই টিপবে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। প্রসঙ্গত উল্লেখ্য দিল্লিতে বিজেপির মূল প্রতিপক্ষ আপের নির্বাচনী উপদেষ্টা প্রশান্ত কিশোর।

প্রশান্তের পাল্টা কটাক্ষ
প্রশান্ত কিশোর অমিত শাহকে কটাক্ষ করে টুইটে লিখেছেন, ৮ ফেব্রুয়ারি দিল্লির ভোটাররা এতোটাই ভালবাসা দিয়ে ইভিএমের বোতাম টিপে সম্প্রীতির বার্তা পৌঁছে দেবে শাহিনবাগে। যাতে সামাজিক সম্প্রীতি বজায় থােক সেই বার্তাই দেবে ইভিএম।

অমিত শাহের কটাক্ষ
গতকাল দিল্লির ভোটারদের উদ্দেশ্য করে অমিত শাহ বলেছিলেন, ৮ ফেব্রুয়ারি ইভিএমের বোতাম তাঁরা এতটাই জোরে যেন টেপেন যার ঝটকা দিল্লির শাহিনবাগে পৌঁছয়। বিজেপি সরকারকে জিিতয়ে সিএএ বিরোধী আন্দোলন স্তব্ধ করে দেওয়ার বার্তাই দিয়েছিলে অমিত শাহ।

শাহিন বাগে সিএএ বিরোধী আন্দোলন
প্রায় এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির শাহিন বাগে সিএএ বিরোধী আন্দোলন চলছে। সব ধর্মের মানুষ সেখানে সমবেত হয়ে শান্তিপূর্ণ প্রতিবাদে সামিল হয়েছেন। কংগ্রেস নেতারাও সেই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। শাহিন বাগের এই সিএএ বিরোধী আন্দোলনে চাপ বাড়ছে মোদী সরকারের উপর। অন্যদিকে মুম্বইয়েও এই ধরনের প্রতিবাদ আন্দোলন শুরু করার ডাক দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications