Prashant Kishor: বিহারে নীতীশ ভাগ্যে কতটা লাভ হবে বিজেপির? আগেই জানিয়ে দিলেন ভোট কুশলী
ফের পাল্টি খেয়ে বিজেপিতে গিয়ে ভিঁড়েছেন নীতীশ কুমার। গদি ধরে রাখতে পাল্টি খাওয়ায় রীতিমতো নামডাক করে ফেলেছেন নীতীশ। লোকসভা ভোটের আগে ফের বিজেপিতে গিয়ে ভিঁড়েছেন তিনি। কিন্তু নীতীশের এই বিজেপির সঙ্গে জোট গড়ায় খুব একটা লাভের মুখ দেখবে না গেরুয়া শিবির এমনই দাবি করেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর।
লোকসভা ভোটের আগে ঠিক পাল্টি খেয়েছেন নীতীশ কুমার। কয়েকদিন ইন্ডিয়া জোটে সামিল হয়েছিলে িঠকই কিন্তু সেখানে যে তিনি বেশিিদন থাকবেন না সেটা নাকি আগেই আঁচ করা গিয়েছিল। প্রথম থেকেই এই জোট বদলে একেবারে সেরা বলা চলে। প্রথমে বিজেপির সঙ্গে জোট গড়েই বিহারে সরকার গড়েছিলেন। ১৭ বছরের জোট ভেঙে হঠাৎ করে আরজেডির সঙ্গে হাত মেলান তিনি। তারপর থেকে একবার এদিক আরেকবার ওদিক এই করেই গিয়েছেন তিনি।

২০২২ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট গড়ে সরকার গড়েছিলেন নীতীশ কুমার। তাতে বিজেপির অসনসংখ্যা অনেকটাই বেড়েছিল। নীতীশের পার্টির আসন সংখ্যা কিন্তু অনেকটাই কমে গিয়েছিল। এক কথায় নীতীশ সেই জনপ্রিয়তা হারিয়ে ফেলেছেন বিহারে। কাজেই নীতীশকে সঙ্গে নিয়ে বিজেপির খুব একটা লাভ হবে বলে মনে করছেন না নীতীশ কুমার।
এবং নীতীশের এই দলবদলকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ প্রশান্ত কিশোর। একটা সময়ে নীতীশের দলে নাম লিখিয়েছিলেন তিনি। কাজেই তাঁকে তিনি মোক্ষমভাবেই চেনেন। সেকারণেই প্রশান্ত কিশোর একেবারে ভবিষ্যৎবানী করে দিয়েছেন। তিনি বলেছেন ২০২৪ সালে লোকসভা ভোটের পর শেষ হয়ে যাবে জেডিইউ বা নীতীশের দল। তার দলের কোনও অস্তিত্ব থাকবে না।
প্রশান্ত কিশোর দাবি করেছেন ২০ আসনের বেশি আসন জেডিইউ বিহারে পাবে না। কাজেই বিজেপি শিবিরে নীতীশের যোগদানে কোনও লাভ হবে না বিজেপির। গেরুয়া শিবির কেবল তাঁকে সঙ্গে নিজেছে নিজেদের হারানো আসনগুলি উদ্ধার করতে। এছাড়া আর কোনও কাজ যে নীতীশ কুমারকে দিয়ে হবে না সেটা বিজেপিও জানে।












Click it and Unblock the Notifications