মুখ্যমন্ত্রীর সাহস আছে? 'অন্ধদের মধ্যে কানা রাজা' নীতীশ কুমারকে চ্যালেঞ্জ জানালেন প্রশান্ত কিশোর
বিহারের সুলতানগঞ্জ ও খাগারিয়ার মধ্যে গঙ্গার ওপরে নির্মীয়মাণ সেতু দুবার ভেঙে পড়েছে। সেতু তৈরির জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে কালো তালিকাভুক্ত করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) । বিজেপি বলছে নীতীশ-তেজস্বী পদত্যাগ করে নজির তৈরি করুন। অন্যদিকে প্রশান্ত কিশোর (Prashant Kishor) নীতীশ কুমারকে চ্যালেঞ্জ (Challenge) জানিয়েছেন।
এখন তিনি ভোটকুশলী নন, পুরো দস্তুর রাজনীতিক। জন সুরাজের প্রতিষ্ঠাতা। তিনি নীতীশ কুমারকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, যদি সাহস থাকে তো ক্যামেরার সামনে এসে বলুন, লালুপ্রসাদ যাদব এবং তাঁর পরিবারের সদস্যরা দুর্নীতির সঙ্গে জড়িত নন।

সংবাদ মাধ্যমকে প্রশান্ত কিশোর (Prashant Kishor) বলেছেন, বিহারের মানুষ কখনই বলবেন না লালু যাদব সৎ। লালু যাদবের পরিবার দুর্নীতির সঙ্গে জড়িত নয়, তাও কেউ বলবেন না। তিনি অভিযোগ করেছেন উন্নয়নের নামে জনগণের থেকে ট্যাক্সের মাধ্যমে আদায় করাা কষ্টের টাকা নষ্ট করা হচ্ছে।
তিনি কটাক্ষ করে বলেছেন, নীতীশ কুমার কখনই লালু যাদবকে দুর্নীতবাজ বলতে পারবেন না। তিনি বলেছেন, নীতীশ কুমার কি বলতে পারবেন লালু যাদবের পরিবার দুর্নীতির সঙ্গে জড়িত নয়, তাহলে তিনি তা মেনে নিতে প্রস্তুত!

প্রশান্ত কিশোর (Prashant Kishor) দাবি করেছেন, নীতীশ কুমার (Nitish Kumar) এমন কিছু বলতে পারবেন না। কারণ নীতীশ কুমার সারাটা জীবন লালু যাদবকে দুর্নীতিবাজ বলে আক্রমণ করে গিয়েছেন। তিনি বলেন, যিনি চুরি, দুর্নীতি করেছেন, তাঁর পাশে আজ জনগণ দাঁড়াচ্ছে না। বিহারে কেউ তাঁর প্রতি আজ সহানুভূতিশীল নয়।
প্রশান্ত কিশোর বলেছেন, নীতীশ কুমার অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করছেন, যেন তিনি বিহারকে আমেরিকা বানিয়েছেন। কটাক্ষ করে তাঁর মন্তব্য নীতীশ কুমারের অবস্থা অন্ধদের মধ্যে কানা রাজার মতো। বিরোধী ঐক্য নিয়ে নীতীশ কুমারের চেষ্টাকেই তিনি এই ভাষায় আক্রমণ করেছেন।
তিনি আরও বলেছেন, নীতীশ কুমার ভাবছেন তিনিই বিহারের একমাত্র শিক্ষিত ব্যক্তি। তিনিই সব জানেন, এমনটাই মনে করছেন। বিহারের অনেক নেতা নিজের নাম লিখতে পারেন না, সেখানে নীতীশ কুমার তাঁর নাম লিখতে পারেন, তাই অনেকে মনে করেন নীতীশ কুমার খুব পণ্ডিত।

এদিকে গঙ্গায় নির্মীয়মান সেতু ভেঙে পড়ার ঘটনায়, তীব্র সমালোচনার মুখে পড়ার পরে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকার নির্মাণকারী সংস্থা সিংলা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডকে নোটিশ দিয়েছে। এছাড়াও সেতু নির্মাণের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
ভাগলপুরের সুলতানগঞ্জ ও খাগারিয়ার মধ্যে আগুয়ানি ঘাটের সঙ্গে সংযোহকারী ১৭১০ কোটি টাকার চার লেনের সড়ক সেতু প্রকল্পটি শেষ হওয়ার আগে দ্বিতীয়বার ধসে পড়ে রবিবার। সেতু ভেঙে পড়ার ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়ায়। ঘটনার তদন্তের নির্দেশ দিয়ে নীতীশ কুমার (Nitish Kumar) জানিয়েছিলেন দোষীদের কাউকেই ছাড়া হবে না।












Click it and Unblock the Notifications