বিজেপি তখনই সংখ্যাগরিষ্ঠতা হারাবে, যখন...! NDA নিয়ে 'নয়া' ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের
দু'হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের শুরুতেই তিনি ভবিষ্যদ্বাণী করেছেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কখনই চারশো আসন পার করতে পারবে না। তিনি বলেছেন, বিজেপি বাংলায় ভাল ফল করবে। আর পঞ্চম দফার নির্বাচনের আগে তিনি ভবিষ্যদ্বাণী করেছেন, ভোটের পরে এনডিএ সুবিধাজনক পরিস্থিতিতে থাকবে।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপিকে কেন্দ্র থেকে ক্ষমকাচ্যুত করতে হলে উত্তর ও পশ্চিম ভারতে বিজেপির দখলে থাকা ১০০ টি আসনে হারাতে হবে। আর পূর্ব ও দক্ষিণ ভারতে তাদের কোনও আসন যুক্ত হওয়া চলবে না।

- মোদী-শাহদের দাবি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা দাবি করেছেন, বিজেপি ৫৪৩ টি লোকসভা আসনের মধ্যে ৩৭০ টি আসনে জয়লাভ করবে আর এনডিএ জোট ৪০০-র ওপরে আসন পাবে। প্রশান্ত কিশোর বিজেপির এই ডাককে মনস্তাত্ত্বিক বলে মন্তব্য করেছেন। বিজেপি তথা এনডিএ এই লক্ষ্যমাত্রার পৌঁছতে পারবে না বলেও ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।
- বিজেপি-এনডিএ-র আসন সেরকম কমবে না
প্রশান্ত কিশোর আরও বলেছেন, তিনি যা বলছেন, পুরোটাই অনুমানের ওপরে ভিত্তি করে। কে কতগুলি আসন জিতবে তা কেউ জানে না। তবে তিনি মনে করেন না বিজেপি তথা এনডিএ-র আসন সেরকন কিছু কমবে।
- বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে গেলে
রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে গেলে, উত্তর ও পশ্চিম ভারতে তাদের দখলে থাকা অন্তত একশোটি আসন বিরোধীদের দখল করতে হবে। অন্যদিকে পূর্ব ও দক্ষিণ ভারতে অসম, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর ২৪০ টি আসনের মধ্যে বিজেপির দখলে রয়েছে ৫০ টির কম আসন। বিজেপিকে ক্ষমতা থেকে সরাাতে গেলে তাদেরকে পুরনো জায়গাতেই আটকে রাখতে হবে।
- কী হলে বিজেপি ১০০ আসনে হারতে পারে
প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপি কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠতা হারাবে না, যদি না উত্তর প্রদেশে কংগ্রেস-সমাজবাদী পার্টি, বিহারে আরজেডি এবং মহারাষ্ট্রে এনসিপি-শিবসেনা-কংগ্রেস জোটের স্ট্রাইক রেট ৩০ শতাংশের বেশি হয়।
তবে তিনি মনে করেন, বিজেপি কোনওভাবেই উত্তর ও পশ্চিম ভারতে দখলে থাকা ১০০ টি আসনে হারবে। এখনও পর্যন্ত যা ভোট হয়েছে, তাতে উত্তর ও পশ্চিম ভারতে বিজেপির তেমন কোনও ক্ষতি হয়নি বলেই দাবি করা হচ্ছে। প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপি যদি রাজস্থান ও মহারাষ্ট্রে ২০-৩০ টি আসনে ধাক্কা খায়, তা তারা পূর্ব ও দক্ষিণ ভারত থেকে পূরণ করে নেওয়ার মতো জায়গায় রয়েছে।












Click it and Unblock the Notifications