Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Prashant Kishor: ভোট কৌশলী থেকে রাজনেতা, নতুন দল 'জন সূরজে'র ঘোষণা প্রশান্ত কিশোরের

Prashant Kishor: পাকাপাকিভাবে রাজনীতির ময়দানে ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। গত কয়েকবছর ধরেই রাজনীতির রাস্তাটা তৈরি করছিলেন। আজ বুধবার গান্ধী জয়ন্তীর দিনেই তাঁর রাজনৈতিক দলের নাম ঘোষণা করে দিলেন প্রশান্ত কিশোর। বিহারের বুকে যাত্রা শুরু হল 'জন সূরজে'র (Jan Suraaj Party JSP)। নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাবে নির্বাচন কমিশের সম্মতি ইতিমধ্যে পাওয়া গিয়েছে।

এদিন এহেন ঘোষণা উপলক্ষে একটি সমাবেশের আয়োজন করা হয়। আর সেখানে কয়েক হাজার মানুষের জমায়েত হয়। আর তা দেখে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন প্রশান্ত কিশোর। বছর ঘুরতে চলল আইপ্যাকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। এরপর থেকেই স্পষ্ট হচ্ছিল যে রাজনীতিতে আসতে পারেন পিকে (Prashant Kishor) ।

Prashant kishore

বিহারের রাজনীতিতে বিকল্প রাজনৈতিক শক্তির কথা তুলে ধরেছেন। বিহার পিছিয়ে থাকার জন্য কখনও লালুপ্রসাদ তো কখনও নীতীশ কুমারকে আক্রমণ শানিয়েছেন। আরে এভাবেই রাজনীতির রাস্তাটা প্রশান্ত কিশোর তৈরি করছিলেন বলে মত রাজনৈতিক কারবারিদের। এখন দেখার আগামীর রাস্তাটা কতটা মসৃণ হয় প্রাক্তন এই ভোট কৌশলির (Prashant Kishor) কাছে।

  • Prashant Kishor: মনোজ ভারতীর কাঁধে বড় দায়িত্ব

এদিন প্রশান্ত কিশোর জানান, 'জন সূরজে'র (Jan Suraaj Party JSP) নামে মান্যতা দিয়েছে নির্বাচন কমিশন। দলের সভাপতি হিসাবে বড় দায়িত্ব মনোজ ভারতীর কাঁধেই দেওয়া হয়েছে। নাম নিয়ে দীর্ঘ আলোচনা, সহমতির পরেই এই সিদ্ধান্তের কথা জানান প্রশান্ত কিশোর। শুধু তাই নয়, দলের মমধ্যে সমাজবাদী, বামপন্থী, দক্ষিণপন্থী, গান্ধীবাদি সহ বিভিন্ন বিচারধারার মানুষ রয়েছে বলেও জানান পিকে।

  • Prashant Kishor: বিহারি দিল্লিকে চালাবে

এদিন প্রশান্ত কিশোর (Prashant Kishor) সে রাজ্যের শাসকদল, বিজেপিকে একযোগে তীব্র আক্রমণ শানান। বলেন, বিশেষ রাজ্যের মর্যাদা লাগবে না। প্রয়োজন নেই কেন্দ্রীয় সরকারের আনুকূল্য। এখানকার মানুষ নিজেরাই নিজের রাস্তা তৈরি করবে। শুধু তাই নয়, বিহারের মানুষ আগামিদিনে দিল্লিকে সাহায্য করবে বলেও হুঁশিয়ারি প্রশান্ত কিশোরের। শুধু তাই নয়, তাঁর দাবি, , বিহারের মানুষ চার লাখ ৬১ হাজার কোটি টাকা ব্যাঙ্কে জমা রেখেছেন।

কিন্তু এই সমস্ত ব্যাঙ্ক বিহারের মানুষকে ঋণ হিসেবে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার কোটি টাকা দিয়েছে। বাকি তিন লাখ কোটি টাকা গুজরাত এবং তামিলনাড়ুতে বিনিয়োগ করছে। এটা আগামিদিনে আর চলবে বলেও মন্তব্য 'জন সূরজ' সুপ্রিমোর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+