রাফালে মামলায় সুপ্রিম-রায় ভুল! আইনজীবী প্রশান্ত ভূষণের ‘চ্যালেঞ্জ’ মোদি সরকারকে

রাফালে মামলায় সুপ্রিম কোর্টের রায়কে সম্পূর্ণ ভুল বলে ব্যাখ্যা করলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি বলেন, এই মামলায় আমরা যে অভিযোগ করেছিলাম, তা থেকে সরছি না।

রাফালে মামলায় সুপ্রিম কোর্টের রায়কে সম্পূর্ণ ভুল বলে ব্যাখ্যা করলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি বলেন, এই মামলায় আমরা যে অভিযোগ করেছিলাম, তা থেকে সরছি না। শীঘ্রই আমরা সিদ্ধান্ত নেব, আমরা এই মামলায় রিভিউ পিটিশন দাখিল করব কি না। মোদী সরকারের যোগসাজোশে বিরাট দুর্নীতি হয়েছে বলে অভিযোগ প্রশান্ত ভূষণের।

জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় এই রাফালে দুর্নীতি। এই মামলায় মোদী সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তোলে কংগ্রেস-সহ বিরোধীরা। সেই মামলাতই কেন্দ্রকে স্বস্তি দিয়েছে এদিনের সুপ্রিম-রায়। আদালতের পর্যবেক্ষণে তদন্তের আর্জি জানানো হয়েছিল। তা এদিন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে।

রাফালে মামলায় সুপ্রিম-রায় ভুল! আইনজীবী প্রশান্ত ভূষণের ‘চ্যালেঞ্জ’ মোদি সরকারকে

সুপ্রিম কোর্ট জানিয়েছে, আদালতের পর্যবেক্ষণে কোনও তদন্তের প্রয়োজন নেই। গোটা প্রক্রিয়ায় সন্দেহ প্রকাশ করার কোনও অবকাশই নেই। আদালত সরকার পক্ষের আইনজীবীর বয়ানে সন্তুষ্ট। ফলে কোনও তদন্তের প্রয়োজন নেই। একইসঙ্গে আদালত জানিয়েছে, কাউকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে এমন কোনও বিষয় খুঁজে পাওয়া যায়নি রাফালে মামলায়।

কংগ্রেসের অভিযোগ ছিল, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ইউপিএ জমানায় হওয়া ১২৬টি বিমানের চুক্তি বাতিল করে অনেক বেশি দামে ৩৬টি বিমান ফরাসি সংস্থা ড্যাসল্টের কাছ থেকে কিনছে। আর এতে অনিল আম্বানির সংস্থাকে সঙ্গী করে তাদের হাজার হাজার কোটি টাকার সুবিধা করে দিয়েছে।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এদিন জানিয়েছে, কেন ৩৬টি বিমান কেন হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। যুদ্ধবিমানের দাম নিয়ে আলোচনাও আদালতের কাজ নয়। গোটা প্রক্রিয়ায় বিশেষ কোনও ক্রুটি চোখে পড়েনি। তাই আদালত পর্যবেক্ষণেরও কোনও প্রয়োজন নেই এই তদন্তে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+