One nation One Election: ৫ রাজ্যে নির্বাচন স্থগিত করার লক্ষ্যেই এক দেশ এক ভোট! রহস্যভেদ প্রশান্ত ভূষণের
এ বছরই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে ২০২৪-এর লোকসভার সেমিফাইনাল বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। আর কেন্দ্রীয় সরকার ঠিক এই সময়েই চাইছে এক দেশ এক ভোট নীতি কার্যকর করতে। এ প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা দিলেন আইনজীবী প্রশান্ত ভূষণ।
সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণের অভিমত, কেন্দ্রীয় সরকার ৫ রাজ্যে আসন্ন নির্বাচন স্থগিত করার লক্ষ্যেই এসব করছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামের রাজ্য নির্বাচন স্থগিত করার লক্ষ্যে সরকার 'এক দেশ এক নির্বাচন' প্রথা চালু করার চিন্তাভাবনা শুরু করেছে।

তাঁর কথায়, "ভারতের মতো সংসদীয় গণতন্ত্রে এক দেশ এক ভোট নীতি প্রয়োগ করা যায় না। কারণ আমাদের সিস্টেমে একটি সরকারের পতন মধ্যবর্তী সময়ে হতে পারে। যখন কোনও সরকার সংখ্যাগরিষ্ঠতা হারায়, তখন একটি নতুন সরকার গঠন হয়। সেক্ষেত্রে এক দেশ এক ভোট বাস্তবায়ন হলে, রাষ্ট্রপতি শাসন জারি হবে, যা গণতন্ত্রের পরিপন্থী।
প্রশান্ত ভূষণ বলেন, "তার মানে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা থেকে রাষ্ট্রপতিশাসিত শাসন ব্যবস্থায় চলে যাচ্ছি। সুতরাং এর ফলে সংসদীয় গণতন্ত্র সম্পূর্ণভাবে লঙ্ঘন হবে। আমার দৃষ্টিতে, সরকার এ সম্পর্কে স্পষ্টভাবে জানে। তারা এটাও জানে যে, এক দেশ এক ভোট নীতি প্রণয়নে সংবিধানে বেশ কয়েকটি সংশোধনী প্রয়োজন।
তিনি বলেন, রাজ্যসভায় বর্তমান সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই। সরকার এসব তথ্য জানে। তবুও, তারা মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামের রাজ্য নির্বাচন স্থগিত করার একটি উদ্দেশ্য নিয়ে এক দেশ এক ভোটের বেলুন ভাসিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
তিনি মনে করেন, "বিজেপি সরকার এই পাঁচটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে পরাজয়ের আশঙ্কা করছে। তাই তারা এক দেশ এক ভোট নীতি প্রণয়নের নামে ২০২৪ সালের সাধারণ নির্বাচন পর্যন্ত বিধানসভা নির্বাচন স্থগিত করার লক্ষ্য নিয়েছে। আর মেয়াদ শেষে রাজ্যগুলিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে। এটাই পরিকল্পনা।"
-
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications