মোদীকে একহাত নিয়ে বিহারের রাজনীতির পারদ চড়ালেন কিশোর! প্রশান্তের ঝোড়ো ব্যাটিং শুরু

বক্সিং গ্লাভস কার্যত এবার পরেই নিলেন ভারতীয় রাজনীতির অন্যতম 'চাণক্য' প্রশান্ত কিশোর। এই নির্বাচনী 'স্ট্র্যাটেজিস্ট' এবার রাজনীতির ময়দানে একের পর এক ঝোড়ো ইনিংস খেলতে শুরু করেছেন। জেডিইউ আর বিজেপি জোট আর কতদিন বিহারে টিকবে , সেই প্রশ্নও কার্যত উঠতে শুরু করেছে প্রশান্ত কিশোরের অবস্থান ঘিরে। ২০২০ সালে বিহারের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দেগে চলেছেন প্রশান্ত। এই নিয়ে বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে তোরপ দাগার পর এবার মুখ খুললেন ভারতীয় রাজনীতির 'চাণক্য'।

মোদীকে আক্রমণ শানালেন কিশোর

মোদীকে আক্রমণ শানালেন কিশোর

বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীকে এবার সরাসরি আক্রমণের রাস্তাতেই হাঁটলেন প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর , বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীর গতকালকের টুইট মন্তব্যের পর নিজের অসন্তোষ প্রকাশ করে উল্লেখ করেন যে মোদী কোন পরিস্থিতিতে ২০১৭ সালে উপ মুখ্যমন্ত্রী হয়েছেন , তা যেন মোদী ভুলে না যান। কিশোর মনে করিয়ে দেন যে বিহারে বিজেপি হেরে যাওয়ার পরও আজ সুশীল মোদী সেখানে মুখ্যমন্ত্রী হতে পেরেছেন জোট সরকারের জন্যই।

 সুশীল মোদী কোন বার্তা দিয়েছিলেন?

সুশীল মোদী কোন বার্তা দিয়েছিলেন?

এর আগে, সুশীল মোদী প্রশান্ত কিশোরকে নিশানায় রেখে একের পর এক তোপ দাগেন। মোদী উল্লেখ করেন যে, কেবলমাত্র ব্যবসায়িক স্বার্থে রাজনীতির স্লোগান বলা মানুষজন এবার জোট ধর্ম নিয়ে বলাবলি শুরু করেছেন। এতে বিরোধী দলের সুবিধা হচ্ছে। প্রসঙ্গত ২০২০ সালে বিহারের নির্বাচনকে সামনে রেখেই কিশোর এমন বক্তব্য পেশ করেন।

 নীতীশের 'অল ইজ ওয়েল'

নীতীশের 'অল ইজ ওয়েল'

বিহার রাজনীতিতে যখন প্রশান্ত কিশোরকে নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে, তখন পরিস্থিতি সঠিক ভারসাম্যে রাখতে ময়দানে নামেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে আপাতত সমস্ত কিছুই ঠিক আছে। তিনি এই নিয়ে মন্তব্যের সুরে বলেন, 'অল ইজ ওয়েল'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+