ভিন্নমতের কণ্ঠস্বর নেই, কংগ্রেসের পতনে দায়ী নেহরু-গান্ধী পরিবার! প্রণবকে নিয়ে বইয়ে বিস্ফোরক মেয়ে শর্মিষ্ঠা
বাবা প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে বই লিখেছেন। প্রণব মাই ফাদার: এ ডটার রিমেম্বারস। সেখানেই কংগ্রেস সম্পর্কে বিস্ফোরক মন্তব্য প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের। বাবার ডায়েরিতে লেখা তথ্যের ওপরে নির্ভর করেই এই বই, জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা।
বইয়ে নেহরু-গান্ধী পরিবারের প্রতি নিজের বাবার বিশ্বাসের কথা উল্লেখ করে শর্মিষ্ঠা বলেছেন, কংগ্রেসের চূড়ান্ত পতনে নেহরু-গান্ধী পরিবারের ভূমিকা থাকতে পারে। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে শর্মিষ্ঠা বলেছেন, নেহরু-গান্ধী পরিবার ছাড়া কেউ দলকে নেতৃত্ব দিতে পারে না, এই বিশ্বাসেই দলের পতন।

শর্মিষ্ঠা বলেছেন, তাঁর বাবাও নেহরু-গান্ধী পরিবারের প্রতি তার আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কারণ তিনি ভিন্নমতের কণ্ঠকে সমর্থন না করার জন্য নিজেকেই দোষারোপ করেছিলেন। ২০১৪ সাল থেকে দলের পতনের কথা উল্লেখ করে শর্মিষ্ঠা আরও বলেছেন, কংগ্রেসম্যান হওয়ার কারণে তিনি কংগ্রেসের বিপর্যয়কর পতনে জীবনের শেষ দিকে বিচলিত হয়েছিলেন।
শর্মিষ্ঠা জানিয়েছেন, তাঁর বাবা মারা যাওয়ার কয়েকমাস আগে পর্যন্ত কংগ্রেসের অবস্থা নিয়ে খুব চিন্তিত ছিলেন। প্রণব মাই ফাদার: এ ডটার রিমেম্বারস-এ তিনি লিখেছেন, বাবাই বলেছিলেন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকার সময় পুরো বিষয়টির শুরু হয়েছিল। তাঁর (প্রণব মুখোপাধ্যায়) মনে হয়েছিল কংগ্রেসে ভিন্নমতের কণ্ঠস্বর নেই।
শর্মিষ্ঠা জানিয়েছেন ইন্দিরা গান্ধীর পাশাপাশি সনিয়া গান্ধীর সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন প্রণব মুখোপাধ্যায়। যে কারণে কংগ্রেসের পতনে তিনি (প্রণব) নিজেকেও দায়ী করেছিলেন। শর্মিষ্ঠা বলেছেন, ইন্দিরা গান্ধীর সময়ে যা শুরু হয়েছিল, তা ধীরে ধীরে সাইকোফ্যান্সির পর্যায়ে পৌঁছেছিল। দলে বিশ্বাস গড়ে উঠেছিল, নেহরু-গান্ধী পরিবার ছাড়া কংগ্রেসকে কেউ নেতৃত্ব দিতে পারে না।












Click it and Unblock the Notifications