Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'বাবা যখন মারা গেলেন...', মনমোহন সিং'য়ের শেষকৃত্যের দিনেই বিস্ফোরক প্রণব মুখোপাধ্যায় কন্যা

Sharmistha Mukherjee: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং! শোকস্তব্ধ গোটা দেশ। আর এই শোকের আবহেই বোমা ফাটালেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কন্যা (Pranab Mukherjees Daughter) শর্মিষ্ঠা মুখোপাধ্যায় (Sharmistha Mukherjee) । মনমোহন সিংয়ের মৃত্যুর পরেই ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকে কংগ্রেস। আর তা তুলেই কার্যত সোনিয়া গান্ধী-রাহুল গান্ধীকে একহাত নিলেন শর্মিষ্ঠা।

সোশ্যাল মিডিয়ার পোস্টে তাঁর বিস্ফোরক দাবি, প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর পর একটাও ওয়ার্কিং কমিটির (CWC Meeting) বৈঠক ডাকা হয়নি। একাধিক ইস্যুতে কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের। বেশ কিছু ইস্যুতে একাধিকবার মুখ খুলেছেন।

Sharmistha Mukherjee

এবার সরাসরি সোশ্যাল মিডিয়ায় তোপ দাগলেন! ঠিক কী লিখছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায় (Sharmistha Mukherjee) ?

সোশ্যাল মিডিয়ায় লিখছেন, যখন বাবা মারা গেলেন, সেই সময় কোনও ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকার প্রয়োজন মনে করেনি কংগ্রেস। নাম প্রকাশ না করলেও বর্ষীয়ান এক কংগ্রেস নেতার নাম উল্লেখ করেন শর্মিষ্ঠা লিখছেন, সেই সময় এক সিনিয়ার নেতা বলেছিলেন, প্রেসিডেন্টের প্রয়াণের ক্ষেত্রে ওয়ার্কিং কমিটির বৈঠক নাকি ডাকা যায় না। যা সম্পূর্ণ মিথ্যা ছিল। এবং পরে বাবা ডায়েরি থেকে জানতে পারি, প্রাক্তন প্রেসিডেন্ট কেআর নারায়ণের প্রয়াণের সময় ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়েছিল কংগ্রেসে। এমনকি বাবা নিজে শোকপ্রস্তাব ড্রাফট করে ছিলেন বলেও ডায়েরি লিখে গিয়েছিলেন বলে সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি প্রাক্তন রাষ্ট্রপতি কন্যার।

আর এহেন পোস্ট ঘিরে জোর তরজা শুরু হয়েছে জাতীয় রাজনীতি। মনমোহন সিং'য়ের প্রয়াণের খবরে যখন রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে সেই সময় এমন পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর তরজা। যদিও এই বিষয়ে কংগ্রেসের তরফে কার্যত স্পিকটি নট। কোনও মন্তব্যই করা হয়নি। বলে রাখা প্রয়োজন, রাষ্ট্রপতি হওয়ার আগে দীর্ঘ সময় ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন প্রণব মুখোপাধ্যায়। ইন্দিরা গান্ধীকিংবা রাজীব গান্ধীর কাছেও খুবই আস্থার মানুষ ছিলেন।

শুদু তাই নয়, দলের মুসকিল আসানেরফ ভূমিকাতেও বারবার দেখা গিয়েছে। দীর্ঘ সময়ে একাধিকবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আসে প্রণব মুখোপাধ্যায়ের কাছে। কিন্তু হওয়া হয়ে ওঠেনি। যদিও দেশের রাষ্ট্রপতি হিসাবে কংগ্রেস মনোনীত করে। যদিও শোনা যায়, তা নিয়েও অনেক বিতর্ক আছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়া পোস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং'য়ের নামে স্মৃতি সৌধ তৈরি নিয়েও মুখ খুলেছেন দেবযানী মুখোপাধ্যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+