সাক্ষাৎকার চলাকালীন প্রাক্তন রাষ্ট্রপতির কাছে বকুনি, ক্ষমা চাইলেন রাজদীপ সরদেশাই

কথার মাঝখানের প্রশ্ন করার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়ের কাছে বকুনি খেলেন বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সরদেশাই, ভুল বুঝতে পেরে অবশ্য ক্ষমা চেয়ে নেন পোড় খাওয়া সাংবাদিক

কথার মাঝখানের প্রশ্ন করার জন্য় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়ের কাছে বকুনি খেলেন বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সরদেশাই। প্রাক্তন রাষ্ট্রপতির কথা শেষ হওয়ার আগেই তাঁর প্রশ্নবাণ চলে আসায় ক্ষুব্ধ হন প্রণব মুখোপাধ্যায়। কড়াভাবেই রাজদীপকে তিনি বলেন, রাজদীপ একজন প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে কথা বলছেন, তা তাঁর মনে রাখা উচিত। ভুল বুঝতে পেরে অবশ্য ক্ষমা চেয়ে নেন পোড় খাওয়া সাংবাদিক।

সাক্ষাৎকার চলাকালীন প্রাক্তন রাষ্ট্রপতির কাছে বকুনি, ক্ষমা চাইলেন রাজদীপ সরদেশাই

সাক্ষাৎকার চলাকালীন প্রণব মুখোপাধ্যায়ের কথা শেষ হওয়ার আগেই প্রশ্ন করে ফেলছিলেন রাজদীপ সরদেশাই। প্রথমদিকে বিরক্ত হলেও কিছু বললেন প্রাক্তন রাষ্ট্রপতি। কিন্তু শেষ পর্যন্ত আর থাকতে না পেরে বলেই দিলেন, 'আমার কথা শেষ করতে দিন, এই অভ্যাস রাখবেন না। আপনি একজন প্রাক্তন রাষ্ট্রপতির কথার মাঝখানে কথা বলছেন। দয়া করে শিষ্টাচার বজায় রাখুন।' ভুল বুঝতে পেরে রাজদীপ স্বীকার করে নেন। কিন্তু তাতেও প্রণব ক্ষান্ত না হয়ে বলেন, 'আমি টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার জন্য বলিনি, আপনি আমাকে এখানে ডেকেছেন। আমার সঙ্গে উঁচুস্বরে কথা বলবেন না'। এরপরই ক্ষমা চেয়ে নেন রাজদীপ সরদেশাই।

শুধু ক্ষমা চাওয়াই নয়, রাজদীপ অসম্পাদিত সাক্ষাৎকারটি নিজের টুইটার অ্যাকাউন্টেও পোস্ট করেন। দেখুন সেই সাক্ষাৎকার।

এদিকে রাজদীপ সরদেশাইয়েই এই আচরণের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে নেটিজেনরা। শুরু হয়েছে ট্রোলিং পর্ব।

সাক্ষাৎকার চলাকালীন প্রাক্তন রাষ্ট্রপতির কাছে বকুনি, ক্ষমা চাইলেন রাজদীপ সরদেশাই

সাক্ষাৎকার চলাকালীন প্রাক্তন রাষ্ট্রপতির কাছে বকুনি, ক্ষমা চাইলেন রাজদীপ সরদেশাই

সাক্ষাৎকার চলাকালীন প্রাক্তন রাষ্ট্রপতির কাছে বকুনি, ক্ষমা চাইলেন রাজদীপ সরদেশাই

তবে যে যাই বলুক, প্রাক্তন রাষ্ট্রপতির কাছে বকুনি খেয়েও তাঁকে সম্মান জানাতে কোনও কসুর করেননি রাজদীপ সরদেশাই। টুইটের জবাবে তিনি বলেন, ক্ষমতাশালী মানুষদের প্রতিক্রিয়া জানানোর নিজস্ব একটা ভঙ্গি থাকে, তাঁদের এই উঁচু পদকে সম্মান জানাচ্ছি।

সাক্ষাৎকার চলাকালীন প্রাক্তন রাষ্ট্রপতির কাছে বকুনি, ক্ষমা চাইলেন রাজদীপ সরদেশাই

সাক্ষাৎকার চলাকালীন প্রাক্তন রাষ্ট্রপতির কাছে বকুনি, ক্ষমা চাইলেন রাজদীপ সরদেশাই

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+