আরএসএস-এর কায়দায় স্যালুট করছেন প্রণব, ভাইরাল হল ছবি, দেখুন

আরএসএস-এর টুপি পরে আরএসএস কায়দায় প্রণব মুখোপাধ্যায়ের স্যালুট করার একটি ভূয়ো ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

ঠিক যেরকম আশঙ্কা করেছিলেন শর্মিষ্ঠা মুখার্জি, বাস্তবেও ঘটলো তাই। বৃহস্পতিবারই আরএসএস-এর এক কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে গিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কয়েক ঘন্টা যেতে না যেতেই সেই সভায় তাঁর একটি ছবি ভাইরাল হল ইন্টারনেটে। ছবিতে দেখা যাচ্ছে আরএসএস-এর বাদামী টুপি মাথায় প্রণব বাবু আরএসএস কায়দায় স্যালুট করছেন।

ঠিক যেরকম আশঙ্কা করেছিলেন শর্মিষ্ঠা মুখার্জি, বাস্তবেও ঘটলো তাই। বৃহস্পতিবারই আরএসএস-এর এক কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে গিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কয়েক ঘন্টা যেতে না যেতেই সেই সভায় তাঁর একটি ছবি ভাইরাল হল ইন্টারনেটে। ছবিতে দেখা যাচ্ছে আরএসএস-এর বাদামী টুপি মাথায় প্রণব বাবু আরএসএস কায়দায় স্যালুট করছেন। বলা বাহুল্য এররকম কিছু করেননি প্রণব। ছবিটি আসল ছবির উপর সুপার ইমপোজ করে বানানো। বরং আরএসএস-এর মঞ্চ থেকেই বিজেপির সংকীর্ণ রাজনীতির সমালোচনা করেন তিনি। দৃঢ় কন্ঠে জানান, এক ভাষা, এক ধর্ম বা এক জাতি নয়, ভারতের জাতীয়তাবাদের ভিত্তি বহুত্ববাদ ও সহিষ্ণুতা। কিন্তু তাঁর সেই বক্তৃতা ভুলে ইন্টারনেট মেতে আছে প্রণবের স্যালুট করার ভূয়ো ছবি নিয়েই। শুক্রবার এই ছবিটি শেয়ার করে প্রণব কন্যা তথা কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখার্জী বলেন, তিনি ঠিক এই ভয়টাই পাচ্ছিলেন। জানান, বিজেপি ও আরএসএস-এর ডার্টি ট্রিক ডিপার্টমেন্ট এভাবেই প্রণবকে কলুষিত করে নিজেদের উগ্র হিন্দুত্বের রাজনীতির কাজে লাগাবে বলেই তিনি সতর্ক করেছিলেন তাঁরা বাবাকে। আরও একটি টুইটে শর্মিষ্ঠা জানান, এই ছবি বিতর্কের ঘটনা থেকেই প্রণববাবু বুঝতে পারবেন আরএসএস-এর সভায় গিয়ে তিনি কত বড় ভুল করেছেন। তিনি বলেন, প্রণব মুখোপাধ্যায় যে আরএসএস-এর সভায় গিয়ে তাদের বুলি আওড়াবেন না, তা আরএসএস-ও জানত। কিন্তু তাঁর আরএসএস-এর সদর দফতরে আসা ও বক্তৃতা দেওয়ার যে ছবি ও ভিডিও থাকবে, তা নিয়ে নোংরা খেলা চলবে আরএসএস-বিজেপির। আজ যেভাবে ছবিটি বিকৃত করা হয়েছে, সেভাবেই ভবিষ্যতেও করা হবে। বস্তুত প্রণববাবুর আরএসএস-এর মঞ্চে আসা অপছন্দ ছিল কংগ্রেস হাইকমান্ডেরও। আহমেদ প্যাটেল বলেছিলেন, প্রণবদার কাছ থেকে এরকমটা আশা করেননি। প্রণবের কন্যা তথা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও একাধিক টুইট করে বাবাকে আরএসএস দফতরে যাওয়ার বিপদ নিয়ে সাবধান করেছিলেন। বলেছিলেন, প্রণবের বক্তৃতা সবাই ভুলে যাবে। কিন্তু তার যাওয়ার ছবি-ভিডিওগুলোই রয়ে যাবে। আজকের ঘটনা কিন্তু তাঁর আশঙ্কাকেই সত্যি বলে প্রমাণ করলো।

বলা বাহুল্য এররকম কিছু করেননি প্রণব। ছবিটি আসল ছবির উপর সুপার ইমপোজ করে বানানো। বরং আরএসএস-এর মঞ্চ থেকেই বিজেপির সংকীর্ণ রাজনীতির সমালোচনা করেন তিনি। দৃঢ় কন্ঠে জানান, এক ভাষা, এক ধর্ম বা এক জাতি নয়, ভারতের জাতীয়তাবাদের ভিত্তি বহুত্ববাদ ও সহিষ্ণুতা। কিন্তু তাঁর সেই বক্তৃতা ভুলে ইন্টারনেট মেতে আছে প্রণবের স্যালুট করার ভূয়ো ছবি নিয়েই।

শুক্রবার এই ছবিটি শেয়ার করে প্রণব কন্যা তথা কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখার্জী বলেন, তিনি ঠিক এই ভয়টাই পাচ্ছিলেন। জানান, বিজেপি ও আরএসএস-এর 'ডার্টি ট্রিক ডিপার্টমেন্ট' এভাবেই প্রণবকে কলুষিত করে নিজেদের উগ্র হিন্দুত্বের রাজনীতির কাজে লাগাবে বলেই তিনি সতর্ক করেছিলেন তাঁরা বাবাকে।


আরও একটি টুইটে শর্মিষ্ঠা জানান, এই ছবি বিতর্কের ঘটনা থেকেই প্রণববাবু বুঝতে পারবেন আরএসএস-এর সভায় গিয়ে তিনি কত বড় ভুল করেছেন। তিনি বলেন, প্রণব মুখোপাধ্যায় যে আরএসএস-এর সভায় গিয়ে তাদের বুলি আওড়াবেন না, তা আরএসএস-ও জানত। কিন্তু তাঁর আরএসএস-এর সদর দফতরে আসা ও বক্তৃতা দেওয়ার যে ছবি ও ভিডিও থাকবে, তা নিয়ে নোংরা খেলা চলবে আরএসএস-বিজেপি'র। আজ যেভাবে ছবিটি বিকৃত করা হয়েছে, সেভাবেই ভবিষ্যতেও করা হবে।

বস্তুত প্রণববাবুর আরএসএস-এর মঞ্চে আসা অপছন্দ ছিল কংগ্রেস হাইকমান্ডেরও। আহমেদ প্যাটেল বলেছিলেন, 'প্রণবদার কাছ থেকে এরকমটা আশা করেননি'। প্রণবের কন্যা তথা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও একাধিক টুইট করে বাবাকে আরএসএস দফতরে যাওয়ার বিপদ নিয়ে সাবধান করেছিলেন। বলেছিলেন, প্রণবের বক্তৃতা সবাই ভুলে যাবে। কিন্তু তার যাওয়ার ছবি-ভিডিওগুলোই রয়ে যাবে। আজকের ঘটনা কিন্তু তাঁর আশঙ্কাকেই সত্যি বলে প্রমাণ করলো।

আরএসএস-এর কায়দায় স্যালুট করছেন প্রণব

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+