বিরোধিতায় এবার মেয়েও! আরএসএস অফিসে যাওয়ার আগে যা বললেন প্রণব কন্যা শর্মিষ্ঠা

কংগ্রেস মুখপত্র শর্মিষ্ঠা মুখোপাধ্যায় নিজের বাবার আরএসএস দফতরে যাওয়ার সমালোচনায় সরব হলেন। শর্মিষ্ঠার মতে, প্রণব মুখোপাধ্যায়ের এই সফরকে গৈরিক শিবির ইতিমধ্যেই তাদের মতাদর্শে সমর্থন বলে প্রচার করছে

বৃহস্পতিবার সন্ধেয় নাগপুরে আরএসএস-এর সদর দফতরে ভাষণ দেবেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তার আগে তাঁর মেয়ে কংগ্রেস মুখপত্র শর্মিষ্ঠা মুখোপাধ্যায় নিজের বাবার আরএসএস দফতরে যাওয়ার সমালোচনায় সরব হলেন। শর্মিষ্ঠার মতে, প্রণব মুখোপাধ্যায়ের এই সফরকে গৈরিক শিবির ইতিমধ্যেই তাদের মতাদর্শে সমর্থন বলে প্রচার করতে শুরু করেছে।

বিরোধিতায় এবার মেয়েও! আরএসএস অফিসে যাওয়ার আগে যা বললেন প্রণব কন্যা শর্মিষ্ঠা

প্রাক্তন রাষ্ট্রপতির এই সফর নিয়ে বিজেপি নোংরা রাজনীতি ও প্রচারে সামিল হবে বলেও টুইটারে মন্তব্য করেছেন শর্মিষ্ঠা।

প্রণব মুখোপাধ্যায়ের নাগপুরের আরএসএস সদর দফতর সফর নিয়ে এতদিন পর্যন্ত চুপ করে ছিলেন শর্মিষ্ঠা। তিনি বিজেপি যোগ দিতে চলেছেন বলেও গুজব ছড়ায়।

তবে এই খবরের সত্যতা সম্পূর্ণ অস্বীকার করেছেন শর্মিষ্ঠা। তারও জবাব দিয়েছেন তিনি।

শর্মিষ্ঠা মুখোপাধ্যায় বলেছেন, তিনি রাজনীতি ছেড়ে দিলেও কংগ্রেস ছাড়বেন না বলে মন্তব্য করেছেন।

এর আগে জয়রাম রমেশ-সহ কংগ্রেসের অনেক নেতাই আরএসএস-এর দফতর যাওয়ার বিরোধিতা করে তার সঙ্গে দেখা করেছেন কিংবা চিঠি পাঠিয়েছিলেন। তাঁর বিগত ৫০ বছরের রাজনৈতিক জীবনেও যে এই ঘটনা ছাপ ফেলতে পারে সে ব্যাপারে প্রাক্তন রাষ্ট্রপতিকে বলেছিলেন একসময়ের সতীর্থরা।

রাজনৈতিক মহলের একাংশের মতে, শর্মিষ্ঠার এই মন্তব্যে অর্থ, আরএসএস-এৎ অফিসে যাওয়ার ব্যাপারে পরিবারের মত নেই, এটাই দেখানো।

কংগ্রেসের তরফে অবশ্য প্রণব মুখোপাধ্যায়ের ভাষণের জন্য অপেক্ষা করা হচ্ছে। সাম্প্রদায়িকতা ও হিন্দুত্ব নিয়ে তিনি কড়া কথা বলবেন বলেই মনে করছেন এক সময়ের সতীর্থরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+