' ঈশ্বর তাঁর ভালই করবেন', বাবার আরোগ্য কামনায় টুইট প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের

' ঈশ্বর তাঁর ভালই করবেন', বাবার আরোগ্য কামনায় টুইট প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের

অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। দিল্লির সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। মস্কিষ্কে রক্তক্ষরণ বেড়েছে। এই নিয়ে উদ্বেগে রয়েছে গোটা পরিবার। মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় টুইটে লিখেছেন ঈশ্বর তাঁর জন্য ভালই করবেন।

মেয়ে শর্মিষ্ঠার টুইট

মেয়ে শর্মিষ্ঠার টুইট

প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার অবনতি হওয়ায় উদ্বেেগ রয়েছে গোটা পরিবার। মেয়ে রয়েছে দিল্লিতে। শর্মিষ্ঠা মুখোপাধ্যায় টুইটে লিখেছেন,ঈশ্বর তাঁর ভালই করবেন। টুইটে গত বছরের ভারত রত্ন সন্মান প্রদানের দিনের কথা িলখেছেন শর্মিষ্ঠা। তিনি লিখেছেন , 'গত বছর ৮ অগাস্ট ছিল আমার জীবনের সবচেয়ে বড় দিন। সেদিন বাবা ভারত রত্ন সম্মান পেয়েছিলেন। ঠিক তার এক বছরের মাথায় ১০ অগাস্ট তিনি অসুস্থ হয়ে পড়লেন।'

প্রণবের অবস্থার অবনতি

প্রণবের অবস্থার অবনতি

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার আরও অবনতি হয়েছে। দিল্লির সেনা হাসপাতাল সূত্রে খবর চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। মস্কিষ্কে নতুন করে রক্তক্ষরণ শুরু হয়েছে। এখনও ভেন্টিলেটরে রয়েছেন তিনি। উগ্বেগে রয়েছে তাঁর গোটা পরিবার।

করোনা আক্রান্ত প্রণব

করোনা আক্রান্ত প্রণব

অস্ত্রোপচারের আগে তাঁর করোনা পরীক্ষা করা হয়েছেল। তাতে রিপোর্ট পজিটিভ এসেছে। সেই খবর তিনি নিজেই টুইট করে জানিয়েছিলেন। করোনা আক্রান্ত হওয়ার পরেও মস্কিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল প্রাক্তন রাষ্ট্রপতির। তারপর থেকে ভেন্টিলেশনে রয়েছেন তিনি।

আরোগ্য কামনায় মহামৃত্যুঞ্জয় যজ্ঞ

আরোগ্য কামনায় মহামৃত্যুঞ্জয় যজ্ঞ

করোনা পরিস্থিতির মধ্যেই প্রণব মুখোপাধ্যায়ের আরোগ্য কামনায় কীর্ণাহারের জপেশ্বর শিব মন্দিরে শুরু হয়েছে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ। এছাড়াও মহিষাদল, আমলা এবং হাওড়াতেও প্রণবের মঙ্গল কামনায় চলছে পুজো, প্রার্থনা। বীরভূমের মিরাটিতে উদ্বেগে বাসিন্দারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+