প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন কেমন? জানিয়ে দিলেন পুত্র অভিজিৎ

মস্তিষ্কে ক্লট ছিল । আর সেই কারণেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অস্ত্রোপচার করা হয়েছিল।হাসপাতালে তিনি ভর্তি হতেই জানা যায় যে তিনি করোনা আক্রান্ত। এরপর অস্ত্রোপচার সফল হলেও, প্রণববাবু এখনও ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।

প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন কেমন? জানিয়ে দিলেন পুত্র অভিজিৎ

এদিন তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় জানান যে, প্রণব মুখোপাধ্যায় হেমোডায়নামিক্যালি স্থিতিশীল। অর্থাৎ যে যান্ত্রিক সাপোর্ট তাঁকে চিকিৎসায় দেওয়া হচ্ছে, তাতে তিনি স্থিতিশীল আপাতত। অভিজিৎ মুখোপাধ্যায় এদিন বাবা প্রণবের দ্রুত আরোগ্য কামনা করে একটি টুইট করেন।

এর আগে প্রণব কন্যা শর্মিষ্ঠা এক টুইটে প্রাক্তন রাষ্ট্রপতি সম্পর্কে লেখেন। শর্মিষ্ঠা মুখোপাধ্যায় টুইটে লিখেছেন,'ঈশ্বর তাঁর ভালই করবেন। 'টুইটে গত বছরের ভারত রত্ন সন্মান প্রদানের দিনের কথা উল্লেখ করেন শর্মিষ্ঠা। তিনি লিখেছেন , 'গত বছর ৮ অগাস্ট ছিল আমার জীবনের সবচেয়ে বড় দিন। সেদিন বাবা ভারত রত্ন সম্মান পেয়েছিলেন। ঠিক তার এক বছরের মাথায় ১০ অগাস্ট তিনি অসুস্থ হয়ে পড়লেন।'

প্রসঙ্গত, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার আরও অবনতি হয়েছে। দিল্লির সেনা হাসপাতাল সূত্রে খবর চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। মস্কিষ্কে নতুন করে রক্তক্ষরণ শুরু হয়েছে। এখনও ভেন্টিলেটরে রয়েছেন তিনি। উগ্বেগে রয়েছে তাঁর গোটা পরিবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+