(ছবি) রাষ্ট্রপতি ভবনে মিউজিয়াম উদ্বোধন, এক ফ্রেমে মোদী-মনমোহন
নয়াদিল্লি, ২৫ জুলাই: রাষ্ট্রপতি ভবনে একটি মিউজিয়ামের উদ্বোধন হল শুক্রবার। উদ্বোধন করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এই উপলক্ষে যেন চাঁদের হাট বসে গিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রমুখ উপস্থিত ছিলেন।

ফিতে কাটলেন
মিউজিয়ামের উদ্বোধন করছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সঙ্গে বর্তমান ও প্রাক্তন প্রধানমন্ত্রী।

দোঁহে মিলি করি কাজ
প্রদীপ জ্বালাচ্ছেন দু'জনে।

প্রাক্তন ও বর্তমান
ফ্রেমবন্দি নরেন্দ্র মোদী ও মনমোহন সিং।

সপারিষদ রাষ্ট্রপতি
মিউজিয়ামে রাষ্ট্রপতির সঙ্গে নরেন্দ্র মোদী ও রাজনাথ সিং। রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও।

পরিদর্শন
কেমন সাজানো হয়েছে মিউজিয়াম? ঘুরে দেখছেন সবাই।

ইতিহাস জীবন্ত
সিমলা চুক্তি ফুটিয়ে তোলা হয়েছে এভাবেই। রাষ্ট্রপতি ভবনের মিউজিয়ামে।












Click it and Unblock the Notifications