গভীর কোমায় আচ্ছন্ন থাকলেও প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল! কী বলল সেনা হাসপাতাল?

এখনও ভেন্টিলেশনেই রয়েছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়। তাঁর শারীরিক অবস্থার উন্নতির কোনও ইঙ্গিত নেই বলে হাসপাতাল থেকে প্রকাশিত বুলেটিনে উল্লেখ করা হয়েছে। এদিন সকালেই সেনা হাসপাতালের বুলেটিনে বলা হয় যে প্রণব মুখোপাধ্যায় কোমা পরিস্থিতিতে থাকলেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে৷

১০ অগাস্ট সেনা হাসপাতালে ভর্তি করা হয় প্রণব মুখোপাধ্যায়কে

১০ অগাস্ট সেনা হাসপাতালে ভর্তি করা হয় প্রণব মুখোপাধ্যায়কে

এর আগে সংকটজনক অবস্থায় ১০ অগাস্ট আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে ভর্তি করা হয় প্রণব মুখোপাধ্যায়কে। আঘাত লাগার কারণে মাথায় রক্ত জমাট বেঁধে যায়। এরপর তাঁর অস্ত্রোপচার করা হয়। কিন্তু, তার পরও বিপদ কাটেনি। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। পাশাপাশি করোনাতেও আক্রান্ত প্রণব মুখোপাধ্যায়।

টুইট করেন প্রণববাবুর ছেলে

টুইট করেন প্রণববাবুর ছেলে

এদিকে গত রাতে প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্য়ায় টুইটবার্তায় বলেন, 'আপনাদের প্রার্থনায় বাবা এই মুহূর্তে হেমোডাইনামিক্যাল প্রেক্ষিতে স্থিতিশীল রয়েছেন। তাঁর আরোগ্যলাভের জন্য আপনাদের কাছে প্রার্থনা ও শুভাকাঙ্খার অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।'

গুজবের জেরে ক্ষুব্ধ পরিবার

গুজবের জেরে ক্ষুব্ধ পরিবার

হাসপাতালের তরফে প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার বুলেটিন দেওয়া হচ্ছে। তা সত্ত্বেও সাংবাদিক মহলে তাঁর মৃত্যু নিয়ে গুজব রটায় বিরক্ত তাঁর পরিবার। এদিন সকালেই এ বিষয়ে বিরক্তি ও রাগ প্রকাশ করেন প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়।

পড়ে গিয়ে মাথায় আঘাত লেগেছিল প্রণব মুখওপাধ্যায়ের

পড়ে গিয়ে মাথায় আঘাত লেগেছিল প্রণব মুখওপাধ্যায়ের

পড়ে যাওয়ার কারণে মাথায় আঘাত লাগে প্রণব মুখোপাধ্যায়ের। সংকটজনক অবস্থায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অস্ত্রোপচার সফল হয়। কিন্তু বিপদ কাটেনি। অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। গতকাল তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এখনও সংকটেই রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+