ভারতরত্ন হচ্ছেন প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, আরও ২ কৃতিকে মরণোত্তর সম্মান
ভারতরত্ন হচ্ছেন প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এছাড়াও এই মরণোত্তর হিসাবে এই সম্মান দেওয়া হচ্ছে নানাজি দেশমুখ ও ডক্টর ভূপেন হাজারিকাকেও।
ভারতরত্ন হচ্ছেন প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এছাড়াও এই মরণোত্তর হিসাবে এই সম্মান দেওয়া হচ্ছে নানাজি দেশমুখ ও ডক্টর ভূপেন হাজারিকাকেও। দিন কয়েক ধরেই গুঞ্জন চলছিল যে ভারতরত্ন সম্মানে সম্মানিত হতে পারেন প্রণব মুখোপাধ্যায়। কিন্তু, ভূপেন হাজারিকা বা নানাজি দেশমুখ -কেও যে মরণোত্তর সম্মান দেওয়া হবে তার আগাম কোনও আঁচ ছিল না।

দেশের এই সর্বোচ্চ সম্মান প্রণব মুখোপাধ্যায় এবং ভূপেন হাজারিকা ও নানাজি দেশমুখ-কে প্রদানের কথা রাষ্ট্রপতি ভবন থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েও দেওয়া হয়েছে। এই ঘোষণার পরই তিন কৃতি মানুষকে কর্মজীবন ও ভারতীয় সমাজজীবনের তাঁদের অবদানের কথা বলে টুইটও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে প্রধানমন্ত্রী লেখেন, 'প্রণবদা আমাদের সময়ের একজন সেরা রাষ্ট্রনায়ক। তিনি নিঃস্বার্থভাবে ও অক্লান্তভাবে দেশের সেবা করেছেন। দেশের বৃদ্ধিতে তিনি এক উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। তাঁর বুদ্ধিমত্তা ও জ্ঞানকে শ্রদ্ধা জানাতেই হয়। এমন একজন মানুষকে ভারতরত্ন পাচ্ছেন জেনে খুবই উচ্ছ্বসিত।'
Pranab Da is an outstanding statesman of our times.
— Narendra Modi (@narendramodi) January 25, 2019
He has served the nation selflessly and tirelessly for decades, leaving a strong imprint on the nation's growth trajectory.
His wisdom and intellect have few parallels. Delighted that he has been conferred the Bharat Ratna.












Click it and Unblock the Notifications