'জামিনে মুক্ত হয়েও নিয়ম ভাঙছেন চিদাম্বরম', বিজেপির তরফে তোপ প্রকাশের

পি চিদাম্বরম জামিনে মুক্তি পেয়েছেন গতকালই। আর তারপর এদিন এক সাংবাদিক সম্মেলনে একের পর এক তোপ তিনি দাগেন মোদী সরকারের বিরুদ্ধে।

পি চিদাম্বরম জামিনে মুক্তি পেয়েছেন গতকালই। আর তারপর এদিন এক সাংবাদিক সম্মেলনে একের পর এক তোপ তিনি দাগেন মোদী সরকারের বিরুদ্ধে। এরপরই বিজেপির তরফে চিদাম্বরমের বিরুদ্ধে মুখ খুলে তোপ দাগেন প্রকাশ জাভড়েকর।

জামিনে মুক্ত হয়েও নিয়ম ভাঙছেন চিদাম্বরম, বিজেপির তরফে তোপ প্রকাশের

বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, জামিনে মুক্তির পরদিনই মিডিয়ার সামনে মুখ খুলে আইনের নিয়ম ভেঙেছেন পি চিদাম্বরম। জাভড়েকর বলেন, আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে চিদাম্বরম কোনও মতেই জামিনে মুক্তির পর জন সমক্ষে বক্তব্য রাখতে পারবেননা। আর সেই নিয়ম ভেঙেছেন পি চিদাম্বরম।

প্রসঙ্গত, চিদাম্বরম এদিন এক সাংবাদিক সম্মেলনে দাবি করেন যে কাশ্মীরে মোদী সরকারের আওতায় মানুষ 'ন্যূনতম স্বাধীনতা ' টুকুও পাচ্ছেননা। পাশাপাশি, তিনি দাবি করেন মোদী সরকারে কেউ অর্থনীতি বোঝেনই না । বর্তমান অর্থনৈতিক মন্দার অবস্থা নিয়ে চিদাম্বরম তোপ দাগেন মোদী সরকারকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+