৪৩-এও তিনি মুখ্যমন্ত্রী আবার ৭০ এও! প্রকাশ সিং বাদলের ঝুলিতে ছিল জোড়া রেকর্ড

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল! আজ মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর। মোহলির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কিন্তু সকালের পর থেকেই পরিস্থিতি জটিল হতে থাকে।

যদিও শেষমেশ চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করেই মৃত্যু হয় জাতীয় রাজনীতির বর্নময় এক চরিত্র প্রকাশ সিং বাদল। দীর্ঘ পাঁচবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন প্রকাশ সিং বাদল। ১৯৭০ সাল থেকে ১৯৭১ এবং ১৯৭৭ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।

প্রকাশ সিং বাদলের ঝুলিতে ছিল জোড়া রেকর্ড

এরপর ১৯৯৭ সাল থেকে ২০০২ এবং ২০০৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করেছেন প্রকাশ সিং বাদল। ১৯৯৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত শিরোমনি আকালি দলের অধ্যক্ষ হিসাবেও দায়িত্ব সামলেছেন তিনি। যদিও তাঁর ছেলে সুখবীর সিং বাদল এই মুহূর্তে দলের দায়িত্ব সামলাচ্ছেন।

কেন্দ্রীয় সরকার প্রকাশ সিং বাদলকে ২০১৫ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পুরষ্কার, পদ্ম বিভূষণে সম্মানিত করে। প্রকাশ সিং বাদলের রাজনৈতিক জীবনের শুরু ১৯৪৭ সালে হয়। তবে সে রাজ্যের রাজনীতিতে পা রাখার আগে প্রয়াত এই রাজনীতিবিদ গ্রামের সরপঞ্চ হিসাবে দায়িত্ব সামলেছেন।

এরপর ১৯৫৭ সালে প্রথমবারের জন্যে শিরোমণি অকালি দলের টিকিটের উপর বিধানসভা নির্বাচনে লড়াই করেন। এবং বিপুল ভোটে জয় পান। এরপর ১৯৬৯ সালে ফের একবার নির্বাচিত হয়েছিলেন প্রকাশ সিং বাদল।

দীর্ঘ রাজনৈতিক জীবনে সম্প্রদায় উন্নয়ন, পঞ্চায়েতি রাজ, পশুপালন, দুগ্ধ ও মৎস্য মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। তবে প্রকাশ সিং বাদলের কাছে পাঞ্জাব পুরো হাতের তালুর মতো চেনা। পাঁচবারের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলে এসেছেন। ১৯৭০ সালে সবথেকে কম বয়সের মুখ্যমন্ত্রী হিসাবে সে রাজ্যের দায়িত্ব নেন বাদল সিং।

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল!

আবার সবথেকে বয়স্ক মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন। ২০১৭ সালে পাঁচবারের জন্যে মুখ্যমন্ত্রীর শপথ নিচ্ছিলেন বাদল তখন তাঁর বয়স ছিল ৯০ বছর।

অন্যদিকে বিরোধী হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রকাশ সিং বাদল। তিনি ১৯৭২, ১৯৮০ এবং ২০০২ সালে বিরোধী দলের নেতা হিসাবে দায়িত্ব সামলেছেন। এমনকি মোরাজি দেশাই দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন একটা সময়ে সাংসদ হিসাবেও দায়িত্ব সামলেছেন।

প্রকাশ সিং বাদল ১৯৯৫ সালে সুরিন্দর কাঊরকে বিয়ে করেন। তাঁদের একটা ছেলে এবং কন্যা সন্তান রয়েছে। মেয়ের নাম পরনীত কৌর এবং ছেলের নাম সুখবীর সিং বাদল। বলে রাখা প্রয়োজন, বাদলের স্ত্রী সুরিন্দর কৌর ক্যান্সারে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। যদি পরে ২০১১ সালে মৃত্যু হয় তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+