দিল্লির ঘটনা নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ, সনিয়ার সমালোচনায় জাভড়েকর
দিল্লির ঘটনা নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ,সনিয়ার সমালোচনায় জাভড়েকর
দিল্লির হিংসা নিয়ে সনিয়া গান্ধীর সমালোচনার জেরে, পাল্টা সমালাচনায় সরব কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর। উত্তর-পূর্ব দিল্লির হিংসা নিয়ে রাজনীতি না করার পরামর্শ তিনি দিয়েছেন কংগ্রেসের অন্তবর্তী সভানেত্রী সনিয়া গান্ধীকে।

সনিয়ার মন্তব্য দুর্ভাগ্যজনক
প্রকাশ জাভড়েকর বলেছেন, দিল্লির হিংসা নিয়ে সনিয়া গান্ধীর মন্তব্য দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। এই মুহুর্তে সবার চেষ্টা করা উচিত সেখানে যাতে শান্তি বজায় রাখা যায়, সেই চেষ্টা করা। কংগ্রেসের কখনই উচিত নয় সরকারকে দোষারোপ করা এবং নোংরা রাজনীতি করা। হিংসার রাজনীতিকরণ ভুল পদক্ষেপ বলেও মন্তব্য করেছেন তিনি।

কেন্দ্র ও দিল্লির সরকারকে দোষারোপ সনিয়ার
এদিন সনিয়া গান্ধী দিল্লির ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারের পাশাপাশি দিল্লির সরকারকে দোষারোপ করেছিলেন। রাজধানীতে হিংসা থামাতে সরকার সঠিক সময়ে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেছিলেন সনিয়া। সনিয়া গান্ধী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগও দাবি করেছিলেন।

সনিয়ার দাবির নিন্দা জাভড়েকরের
জাভড়েকর সনিয়া গান্ধীর অমিত শাহের পদত্যাগের দাবির নিন্দা করেছেন। তিনি বলেছেন, অমিত শাহ সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। সেখানে কংগ্রেসের নেতাও উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছেন এবং পুলিশের মানসিক শক্তি বাড়িয়েছেন।

সোমবার থেকে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা
সোমবার থেকে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা চলছে। সিএএ সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন হেড কনস্টেবল এবং কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর এক কর্মীও রয়েছেন।












Click it and Unblock the Notifications