তুলে নেওয়া হল মহারাষ্ট্র বনধ, যা জানালেন দলিত নেতা প্রকাশ আম্বেদকর

ভিমরাও আম্বেদকরের নাতি তথা দলিত নেতা প্রকাশ আম্বেদকরের ডাকে বুধবার মুম্বই জুড়ে বনধ ডাকা হয়। পুনেতে হিংসার ঘটনার প্রতিবাদে এই বনধ মঙ্গলবারই ডাকেন প্রকাশ আম্বেদকর ও তাঁর সংগঠন।

ভিমরাও আম্বেদকরের নাতি তথা দলিত নেতা প্রকাশ আম্বেদকরের ডাকে বুধবার মুম্বই জুড়ে বনধ ডাকা হয়। পুনেতে হিংসার ঘটনার প্রতিবাদে এই বনধ মঙ্গলবারই ডাকেন প্রকাশ আম্বেদকর ও তাঁর সংগঠন। প্রকাশ আম্বেদকার এই বনধকে সফল ঘোষণা করে, তুলে নেন বনধ। বুধবার দুপুর নাগাদ সেই বনধ তুলে নেওয়ার ডাক দিলেন প্রকাশ।

তুলে নেওয়া হল মহারাষ্ট্র বনধ, যা জানালেন দলিত নেতা প্রকাশ আম্বেদকর

সোমবার পুনের ভিমা কোরেগাঁও এলাকায় এক অনুষ্ঠানকে কেন্দ্র করে হিংসার ঘটনায় মারা যান এক ২৮ বছরের যুবক। আর সেই ঘটনাকে কেন্দ্র করে আগুন জ্বলে ওঠে পুনেতে। দলিত ও মারাঠাদের মধ্যে শুরু হয় দফায় দফায় সংঘর্ষ। মঙ্গলবার সেই ঘটানার আঁচ গিয়ে পড়ে মুম্বইতে। করা হয় রেল অপরোধ। দলিত সংগঠনের বিক্ষোভে মঙ্গলবার উত্তাল হয় বাণিজ্যনগরী মুম্বই। এরপরই , বুধবার বনধের ডাক দেয় প্রকাশ আম্বেদকরের নেতৃত্বাধীন দলিত সংগঠন।

এদিকে, আজকের বনধে, স্কুল কলেজ বনধ থাকে। মুম্বই, পুনে, নাগপুরের মতো বড় শহরে পুলিশ রাস্তায় নেমে পরিস্থিতি সামাল দেয়। তা সত্ত্বেও মুম্বইয়ের বেশ কিছু এলাকা স্তব্ধ হয়ে গিয়েছিল। টিভি ও সিনেমা জগতের কাজ থমকে গিয়েছে। কোথাও সিনেমার প্রোমোশন তো কোথাও শ্যুটিং বাতিল হয়ে গিয়েছে। থানেয় প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। এর আগে,সোমবার পুনের ভীমা কোরেগাঁও এলাকায় দলিত সম্প্রদায়ের এক কর্মসূচিতে হামলা হয়। তাতে এক যুবক প্রাণ হারান। যার জেরে মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মহারাষ্ট্রের একাধিক এলাকা। মুম্বইয়ে রাস্তা বন্ধ করে বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। মুম্বই, থানের মতো এলাকায় বনধ শুরু হয়ে যায়। রামবানি কলোনি, কামরাজ নগর, আচার্য গার্ডেন, চেম্বুর সহ নানা এলাকায় শুরু হয় দলিত বিক্ষোভ। মুলুন্দ, ওরঙ্গাবাদ, কোলাপুর, আহমেদনগর ও থানেও বাদ ছিল না। সমস্ত জায়গায় যান পরিষেবা শিকেয় ওঠে। মঙ্গলবারের ভাঙচুরের ঘটনায় ১৬০টি বাসের ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি বাস আগুনে পুড়ে পুরোপুরি জ্বলে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+