Prajwal Revanna ‘sex scandal’: 'সত্য সামনে আসবেই', ‘যৌন কুকীর্তির ভিডিও' নিয়ে মুখ খুললেন প্রজ্জ্বল
Prajwal Revanna 'sex scandal': জেডিএস প্রধান এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার 'যৌন কুকীর্তির ভিডিও' (sex scandal) সামনে আসার পরেই তোলপাড় জাতীয় রাজনীতি। ইতিমধ্যে কর্নাটক পুলিশ এই ঘটনায় সিট গঠন করেছে। শুরু হয়েছে তদন্ত।
এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতির পাসপোর্ট বাতিলের আবেদনও জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রবল চাপের মুখে প্রজ্জ্বল রেভান্না। আর এর মধ্যেই এই ইস্যুতে (Prajwal Revanna sex scandal) মুখ খুললেন তিনি।

জেডিএস সাংসদ প্রজ্জ্বল তাঁর সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে পোস্ট (Prajwal Revanna sex scandal) করেন। তিনি লিখছেন, একদিন সত্য সামনে আসবেই। সেদিন সবকিছু স্পষ্ট হবে বলেও ইঙ্গিত করেছেন জেডিএস সাংসদ প্রজ্জ্বল। আর তা নিয়ে নতুন করে তৈরি হচ্ছে জোর বিতর্ক।
বলে রাখা প্রয়োজন, সম্প্রতি কর্নাটকের হাসানে কয়েকশো মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ সংক্রান্ত প্রজ্জ্বল রেভান্নার বেশ কয়েকটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। যদিও এর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। আর সেই ভিডিও সামনে আসতেই তোলপাড় পড়ে যায়। উত্তাল হয় রাজ্য-রাজনীতি।
ঘটনায় (Prajwal Revanna sex scandal) নড়েচড়ে বসে কর্নাটক সরকার। এমনকি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই বিষয়ে কড়া নজর রেখেছে। তদন্তে সরকার বিশেষ তদন্তকারী দল গঠন করে। এখানেই শেষ নয়, রবিবার বাবা-ছেলের বিরুদ্ধে যৌন হয়রানি ও অপরাধমূলক ভয় দেখানোর মামলা নথিভুক্ত হয়েছে। হাসান জেলার হোলেনরসিপুর থানায় এই অভিযোগ দায়ের করা হয়। এরপরেই সিট গঠন হলে জেডিএস প্রধান এইচডি দেবগৌড়ার নাতি তথা সাংসদ প্রজ্জ্বলকে তলব করা হয়েছে।
নোটিস পাঠানো হয়েছে তাঁর বাবা এইচ ডি রেভান্নাওকেও। তদন্তকারী সংস্থার দাবি, যৌন কেলেঙ্কারিতে তিনিও অন্যতম অভিযুক্ত। ফলে তাঁকেও জেরা করা প্রয়োজন বলে মনে করছেন সিটের আধিকারিকরা। যদিও এফআইআর দায়ের প্রসঙ্গে এইচডি রেভান্না বলেন, এর পিছনে রাজনীতি রয়েছে।
এছাড়া এনিয়ে তিনি আর কোনও মন্তব্য করবেন না। কংগ্রেস সরকারে রয়েছে। তারা যা খুশি তাই করবে বলেও মন্তব্য করেন এইচডি রেভান্না। তিনি আরও বলেন, গত ৪০ বছর ধরে দেবগৌড়া পরিবারকে কংগ্রেস টার্গেট করে রয়েছে। আর এই ঘটনা লোকসভা ভোটের আগে একেবারে নড়িয়ে দিয়েছে সর্বত্র।












Click it and Unblock the Notifications