Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Prajwal Revanna 'sex scandal': সিটের মুখোমুখি হতে দেশে ফিরছেন দেবগৌড়ার নাতি! দিলেন ভিডিও

Prajwal Revanna 'sex scandal': জেডিএস প্রধান এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার 'যৌন কুকীর্তির ভিডিও' (sex scandal) সামনে আসার পরেই তোলপাড় জাতীয় রাজনীতি। ইতিমধ্যে কর্নাটক পুলিশ এই ঘটনায় সিট গঠন করেছে। শুরু হয়েছে তদন্ত।

কিন্তু ঘটনার পর (Prajwal Revanna 'sex scandal') থেকেই দেশছাড়া প্রজ্জ্বল। একাধিকবার তাঁকে দেশে ফেরানোর চেষ্টা হলেও ব্যর্থ হয় কর্নাটক সরকার। অবশেষে নিজেই দেশে ফেরার কথা জানালেন এইচডি দেবগৌড়ার নাতি।

Prajwal Revanna

সম্প্রতি একটি ভিডিও (Prajwal Revanna 'sex scandal') বার্তা দিয়েছেন প্রজ্জ্বল রেভান্না। যেখানে সেক্স স্ক্যান্ডেল কাণ্ডে গঠিত হওয়া সিটের মুখোমুখি তিনি হবেন বলেও জানিয়েছেন। শুধু তাই নয়, মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হচ্ছে বলেও জানিয়েছেন। ভিডিও বার্তায় প্রজ্জ্বল রেভান্নার দাবি, রাজনৈতিক ভাবে ফাঁসানো হচ্ছে। এই বিষয়ে রাহুল গান্ধী সহ অন্যান্য বর্ষীয়ান নেতাদের আক্রমন শানান। বলেন, বিতর্কিত ভিডিও নিয়ে কথা বলছেন রাহুল গান্ধী সহ নেতারা। ডিপ্রেশন থেকেই এই কথা বলছেন বলেও ভিডিওতে দাবি জেডিএস প্রধান এইচডি দেবগৌড়ার নাতির।

বলে রাখা প্রয়োজন, সম্প্রতি কর্নাটকের হাসানে কয়েকশো মহিলাকে যৌন নির্যাতনের (Prajwal Revanna 'sex scandal') অভিযোগ ওঠে প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে। এমনকি ঘটনার বেশ কয়েকটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিও'র সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। তবে একের পর এক ভিডিও সামনে আসতেই তোলপাড় পড়ে যায়। উত্তাল হয় রাজ্য-রাজনীতি।

ঘটনায় (Prajwal Revanna sex scandal) নড়েচড়ে বসে কর্নাটক সরকার। এমনকি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই বিষয়ে কার্যত হস্তক্ষেপ করে। ঘটনার পরেই তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করে। এখানেই শেষ নয়, রবিবার বাবা-ছেলের বিরুদ্ধে যৌন হয়রানি ও অপরাধমূলক ভয় দেখানোর মামলা নথিভুক্ত হয়েছে। হাসান জেলার হোলেনরসিপুর থানায় এই অভিযোগ দায়ের করা হয়।

এরপরেই সিট গঠন হলে জেডিএস প্রধান এইচডি দেবগৌড়ার নাতি তথা সাংসদ প্রজ্জ্বলকে তলব (Prajwal Revanna 'sex scandal') করা হয়। তবে ঘটনার পর থেকেই খোঁজ নেই অভিযুক্তের। রেভান্নার পাসপোর্ট বাতিলের দাবি জানানো হয় কর্নাটক সরকারের তরফে। যদিও এই বিষয়ে কোনও পদক্ষেপ করা হয়নি।

বলে রাখা প্রয়োজন, চাঞ্চল্যকর এই ঘটনায় (Prajwal Revanna 'sex scandal') নোটিস পাঠানো হয়েছে প্রজ্জলের বাবা এইচ ডি রেভান্নাওকেও। তদন্তকারী সংস্থার দাবি, যৌন কেলেঙ্কারির ঘটনায় তিনিও অন্যতম বড় অভিযুক্ত। ফলে এইচ ডি রেভান্না'র বক্তব্যকে খতিয়ে দেখবে সে রাজ্যের পুলিশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+