জার্মানি থেকে ফিরতেই গ্রেফতার দেবেগৌড়ার নাতি, হেফাজতে নিল SIT
দেশে ফিরতেই গ্রেফতার এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না। তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে তিনি জার্মানি থেকে দেশে ফেরেন। সঙ্গে সঙ্গে পুলিশ তাঁকে গ্রেফতার করে। যৌন নিগ্রহের ঘটনা প্রকাশ্যে আসতেই জার্মানি পালিয়ে গিয়েছিলেন তিনি।
কয়েকদিন আগে রেভান্না ভিডিও বার্তায় জানায় তিনি দেশে ফিরবেন এবং তদন্তে সবরকম সহযোগিতা করবেন। ভোটের মাঝেই দেবেগৌড়ার নাতি এবং ছেলের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেন তাঁর বাড়ির এক পরিচারিকা।

বৃহস্পতিবার মধ্যরাতে জার্মানি থেকে ফেরেন রেভান্না। মধ্যরাতেই বিমানবন্দরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্তে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছিল কর্নাটক সরকার। প্রসঙ্গত উল্লেখ্য লোকসভা নির্বাচনে প্রার্থীও হয়েছে রেভান্না। বিজেপির সঙ্গে জোট গড়ে এবার কর্নাটকে লড়ছে জেডিএস। তারমধ্যে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতিও রেভান্না।
দুই মিলে যাকে বলে চরম রাজনৈতিক সংকটে পড়েেছ রেভান্না। রেভান্নার বাড়ির পরিচারিকা অভিযোগ করেছিলেন, তাঁর সঙ্গে এবং বাড়ির অন্যান্য মহিলা পরিচারিকাদের সঙ্গে দিনের পর দিন যৌন নির্যাতন চালিয়ে গিয়েছেন রেভান্না এবং তাঁর বাবা। অর্থাৎ দেবেগৌড়ার ছেলে।
কর্নাটকের হাসার কেন্দ্রের জেডিএস প্রার্থী রেভান্না নাকি একাধিক মহিলার সঙ্গে এবং পরিচারিকার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে তার ভিডিও তুলে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো। সেই টেপটি ফাঁস হয়ে যেতেই রেভান্নার কীর্তি প্রকাশ্যে আসে। তারপরেই নির্যাতিতা পরিচারিকা মহিলা থানায় অভিযোগ করেন। তিনি আরও অভিযোগ করেছেন যেন তাঁকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়। কারণ প্রাণে হত্যা করা হতে পারে তাঁকে এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন অভিযোগকারী।
হাসানের জেডিএস প্রার্থীর বিরুদ্ধে এই অভিযোগ প্রকাশ্যে আসতেই জার্মানি পালিয়ে গিয়েছিলেন তিনি। গতকাল মধ্যরাতে জার্মানি থেকে বেঙ্গালুরুতে ফেরেন তিনি। হাসানে তাঁর বাড়িতেও তল্লািশ চালিয়েছে পুিলশ। রেভান্নার বাবা এবং দেবেগৌড়ার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগে তাঁকে গ্রেফতারও করে কর্নাটক পুলিশ। এদিকে রেভান্না কাণ্ডে পর জেডিএসের সঙ্গে বিজেপির জোট সম্পর্কে চিড় ধরেছে।
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতি রেভান্না। তাঁর কাকা কুমারস্বামী কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে ছিলেন। গত লোকসভা নির্বাচনে হাসান কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন রেভান্না। নাতির এই জয়ের পর রীতিমতো আবেগে কান্নায় ভেঙে পড়েছিলেন এইচ ডি দেবেগৌড়া। তারপরে আবার নাতির এই কীর্তি প্রকাশ্যে আসায় কতটা অপদস্থ হয়েছেন তিনি সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications