'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়', প্রতিরক্ষা প্যানেলে প্রজ্ঞা ঠাকুরের অন্তর্ভূক্তি নিয়ে তোপ কংগ্রেসের
'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়', প্রতিরক্ষা প্যানেলে প্রজ্ঞা ঠাকুরের অন্তর্ভূক্তি নিয়ে তোপ কংগ্রেসের
প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষ সংসদীয় পরামর্শদাতা কমিটিতে বিজেপি সাংসদ তথা মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুরের অন্তর্ভূক্তি নিয়ে এবার রাজনীতির ময়দান সরগরম করতে শুরু করেছে কংগ্রেস। বিষয়টি নিয়ে গতকালও কংগ্রেসের তরফে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি মোদী সরকারকেও কটাক্ষ করতে ছাড়ছেনা কংগ্রেস।

কংগ্রেসের তরফে কটাক্ষের সুরে বলা হয়েছে, ' দেশের যে সাংসদ সন্ত্রাসে অভিযুক্ত তাঁকে প্রতিরক্ষা মন্ত্রক সংক্রান্ত কমিটিতে অন্তর্ভূক্ত করার ঘটনা খানিকটা দুর্ভাগ্যজনক।' এরপর কটাক্ষের সুরে কংগ্রেসের রণদীপ সুরজেওয়ালা টুইটে লেখেন, মোদী প্রজ্ঞাকে মন থেকে ক্ষমা করতে পারেননি বলছেন ,অথচ এমন একজনকে দেশের প্রতিরক্ষার তো গুরুত্বপূর্ণ মন্ত্রক সংক্রান্ত কমিটিতে রাখা হল ।
রণদীপ সুরজেওয়ালা এই মন্তব্যের পরই বিষয়টি নিয়ে 'মোদী হ্য়ায় তো মুমকিন হ্যায়' কটাক্ষ করতে ছাড়েননি। প্রসঙ্গত, এই কমিটিতে সৌগত রায়, ফারুক আবদুল্লাহ , সহ একাধিক নেতা মন্ত্রীরা থাকছেন।












Click it and Unblock the Notifications