'গডসে কে দেশভক্ত' আখ্যা দিয়ে প্রজ্ঞা ঠাকুরের চরম বিপর্যয়! প্রতিরক্ষা প্যানেল ঘিরে বড় সিদ্ধান্ত
মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরকে প্রতিরক্ষা প্যানেলে রাখার সিদ্ধান্ত কয়েকদিন আগে জানিয়েছিল কেন্দ্র। কিন্তু সেই অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে আজ বিজেপির তরফে জেপি নাড্ডা বলেন, যে সেই প্যানেলে প্রজ্ঞা ঠাকুরকে রাখা হবে না। আর তার কারণ হিসাবে তুলে ধরা হয় সাংসদের একটি মন্তব্যকে।

সংসদে প্রজ্ঞার 'দেশভক্ত' মন্তব্য
এদিন বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা বলেন, সংসদে ঠাকুর যেভাবে নাথুরাম গডসেকে দেশভক্ত বলে আখ্যা দেন, তা লজ্জাজনক। বিজেপি এই ধরনের বক্তব্যকে কখনও সমর্থন করে না।
|
প্রতিরক্ষা প্যানেল থেকে বাদ প্রজ্ঞা!
এদিন দিল্লিতে জে পি নাড্ডা জানিয়ে দেন যে পার্টি সিদ্ধান্ত নিয়েছে যে , প্রজ্ঞা সিং ঠাকুরকে প্রতিরক্ষা প্যানেল থেকে সরিয়ে দেওয়া হবে। এই অধিবেশনে সংসদীয় পার্টি মিটিং এও মালেগাঁও বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত প্রজ্ঞাকে রাখা হবে না বলেও জানান জেপি নাড্ডা।

বিতর্ক ও প্রজ্ঞা
বিতর্ক যেন প্রজ্ঞা সিং ঠাকুরের পিছু ছাড়ছে না। ভোপালে লোকসভা ভোটে দাঁড়িয়ে তাঁরা একের পর এক মন্তব্যে অস্বস্তিতে পড়ে যায় বিজেপি নেতৃত্ব। একটা সময় প্রধানমন্ত্রী মোদী নিজে বলেন যে, প্রজ্ঞার মন্তব্য শোনার পর তিনি তাঁকে ক্ষমা করতে পারছেন না। এরপর প্রজ্ঞাকে প্রতিরক্ষা প্যানেলের রাখার সিদ্ধান্তের খবর উঠে আসে। যা নিয়ে রাজনীতিতে কম তোলপাড় হয়নি।












Click it and Unblock the Notifications