Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নাথুরাম গডসেকে দেশভক্ত বলে বিপাকে প্রজ্ঞা, মন্তব্যের অপব্যাখ্যার অভিযোগ

নাথুরাম গডসেকে দেশভক্ত বলে বিপাকে প্রজ্ঞা, মন্তব্যের অপব্যাখ্যার অভিযোগ

লোকসভা ভোটের আগে থেকেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। বিজেপির গলার কাঁটার মতোই বিঁধে রয়েছেন প্রজ্ঞা। তাঁর এই মন্তব্যের পরেই কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে পার্টির তরফ থেকে। এমনকি সংসদীয় দলের বৈঠক থেকেও প্রজ্ঞাকে বাদ দেওয়া হয়েছে। তার পরেও নিজের সিদ্ধান্তে অনড় প্রজ্ঞা উল্টে দাবি করেছেন তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে।

নাথুরাম গডসেকে দেশভক্ত বলে বিপাকে প্রজ্ঞা, মন্তব্যের অপব্যাখ্যার অভিযোগ

প্রজ্ঞা সিং ঠাকুর দাবি করেছেন তিনি ভুল কিছু বলেননি। তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে। তিনি দাবি করেছেন উধম সিংয়ের কথা প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেছেন। হিন্দিয়ে টুইট করে এই দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ। যদিও এতে ড্যামেজ কন্ট্রোল হবে বলে মনে হয় না। কারণ তার আগেই বিজেপি কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা প্রজ্ঞার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের পদক্ষেপ করার কথা জানিেয়ছেন। সংসদের মধ্যেই মহাত্মা গান্ধীর হত্যাকারীকে দেশভক্ত বলায় সমালোচনার পারদ আরও বেশি চড়েছে।

প্রজ্ঞার ওই বক্তব্যের পরেই লোকসভা অধিবেশনে শোরগোল পড়ে যায়। আজ আধিবেশনের শুরু থেকেই উত্তেজনা চরমে ছিল। স্পিকার আগে থেকেই জানিয়ে দেন প্রজ্ঞার মন্তব্য নিয়ে কোনওরকম আলোচনা লোকসভায় করা হবে না। কিন্তু তাতে থেমে থাকেনি সমালোচনা। বিজেপিও অবশ্য আঁচ করতে পেরে আগে থেকেই প্রজ্ঞার বিরুদ্ধে এই জন্য পদক্ষেপ করেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+