প্রজ্ঞাকে জ্বালিয়ে দেওয়ার হুমকি, পুলিসের কাছে নিরাপত্তা চাইলেন বিজেপি সাসংদ
গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসেকে দেশ ভক্ত বলায় বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিরোধীরা।
গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসেকে দেশ ভক্ত বলায় বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিরোধীরা। বিজেপিও এই নিয়ে প্রজ্ঞার তীব্র নিন্দা করেছিলেন। তারপরেই মধ্যপ্রদেশের এক কংগ্রেস বিধায়ক তাঁকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। তারপরেই নিরাপত্তা চেয়ে পুলিসের দ্বারস্থ হয়েছেন প্রজ্ঞা।

প্রজ্ঞাকে পুড়িয়ে দেওয়ার হুমকি
নাথুরাম গডসেকে দেশভক্ত বলায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে প্রজ্ঞা সিং ঠাকুরকে। কংগ্রেস কিছুতেই মেনে নিতে রাজি নয় প্রজ্ঞার এই মন্তব্য। সাংসদেও এই নিয়ে সরব হয়েছিল তারা। মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক গোবর্ধন ডাঙ্গি রীতিমতো হুমকি দিয়ে বলেছেন, এই মন্তব্যের জন্য শুধু প্রজ্ঞার ছবিই নয় প্রজ্ঞাকেও পোড়ান হবে। যদিও এই মন্তব্যের পর ক্ষমাও চেয়ে নিয়েছেন কংগ্রেস বিধায়ক।

পুলিসের কাছে প্রজ্ঞা
কংগ্রেস বিধায়কের কাছে হুমকি পাওয়ার পরেই পুলিসের দ্বারস্থ হয়েছেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। মধ্যপ্রদেশের কমলা নেহরু থানায় গিয়ে নিরাপত্তা চেয়েছেন তিনি। পুলিস জানিয়েছে, এই নিয়ে প্রজ্ঞা সিং ঠাকুরের সঙ্গে কথা বলেেছন তাঁরা।

নাথুরাম গডসেকে দেশভক্ত বলে বিপাকে প্রজ্ঞা
গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসেকে দেশভক্ত বলেছিলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। তারপরেই তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। বিজেপির পক্ষ থেকেও নাথুরাম গডসেকে তীব্র আক্রমণ করা হয়। তারপরেই শাস্তি মূলক ব্যবস্থা হিসেবে প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications