উমা ভারতীর সামনে কেঁদে ফেললেন সাধ্বী প্রজ্ঞা
গাড়ির সামনের সিটে বসে অঝোর ধারায় কেঁদে চলেছেন ভোপাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর।
গাড়ির সামনের সিটে বসে অঝোর ধারায় কেঁদে চলেছেন ভোপাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। স্নেহশীল দিদির মতো দু-হাত দিয়ে তাঁর চোখ মুছিয়ে দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা মধ্যপ্রদেশের বরিষ্ঠ বিজেপি নেত্রী উমা ভারতী। এই আবেগঘন মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তা নিয়ে জোর চর্চা দেশের রাজনৈতিক মহলেও।

দুদিন আগে নিজেকে সাধারণ ও বোকা বলে উল্লেখ করে ভোপাল কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রজ্ঞা সিং ঠাকুরকে বড় মাপের সাধিকা বলেছিলেন উমা ভারতী। প্রজ্ঞার সঙ্গে তাঁর তুলনা করতেও বারণ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এভাবে উমা ভারতী প্রজ্ঞা সিং ঠাকুরের প্রশংসা করেছেন নাকি কটাক্ষ করেছেন, তা নিয়ে রীতিমতো ধন্দে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
#WATCH Madhya Pradesh: Pragya Singh Thakur, BJP's LS candidate from Bhopal breaks down while meeting Union Minister and senior BJP leader Uma Bharti in Bhopal. pic.twitter.com/SqcvJPCfnZ
— ANI (@ANI) April 29, 2019
সেই বিতর্কের মধ্যেই লোকসভা নির্বাচনের প্রচার শুরুর ঠিক আগে কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীর বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন ভোপাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। আলোচনা শেষে প্রজ্ঞাকে তাঁর গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে আসেন উমা। গাড়িতে উঠেই আচমকা কাঁদতে শুরু করেন সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। তা দেখে নিজেকে আটকে রাখতে পারেননি উমা ভারতীও। স্বস্নেহে অনুজার চোখ মুছিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী। পরে সংবাদমাধ্যমকে উমা ভারতী জানান, আসলে দুজনেই আবেগতাড়িত হয়ে পড়েছিলেন।












Click it and Unblock the Notifications