প্রদ্যুম্ন হত্যায় নয়া মোড়, ড্রাইভার অশোককে ফাঁসিয়েছেন তার কাকা! সমন সিবিআইয়ের

প্রদ্যুম্ন ঠাকুর হত্যা মামলায় নয়া মোড়। গাড়ির ড্রাইভার অশোক কুমারের গ্রেফতারের পিছনে ষড়যন্ত্র পাকিয়েছেন তার নিজের কাকা ওপি চোপড়া।

গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের প্রদ্যুম্ন ঠাকুর হত্যা মামলায় নয়া মোড়। গাড়ির ড্রাইভার অশোক কুমারের গ্রেফতারের পিছনে ষড়যন্ত্র পাকিয়েছেন তার নিজের কাকা ওপি চোপড়া। এমনটাই উঠে আসছে তদন্তে। আর সেজন্য সিবিআই সমন পাঠিয়েছে ওপি চোপড়াকে।

প্রদ্যুম্ন হত্যায় নয়া মোড়, ড্রাইভার অশোকের কাকাকে সমন

অশোকের কাকার একটি অডিও ক্লিপ সিবিআইয়ের হাতে এসেছে। সেখানে আর এক অভিযুক্ত তথা সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া একাদশ শ্রেণির ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলতে শোনা গিয়েছে ওপি চোপড়াকে। সেই অডিও-ই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

অডিও বার্তায় শোনা যাচ্ছে, অভিযুক্ত ছাত্রের পরিবারের সঙ্গে কোনও গোপন চুক্তি করছেন অশোকের কাকা। যা নিয়ে পরে জিজ্ঞাসা করা হলে তিনি স্বীকার করেছেন যে অভিযুক্ত ছাত্রের পরিবারের সঙ্গে তিনি কথা বলেছেন। তবে তাদের এই মামলায় যোগাযোগ রয়েছে তা তিনি জানতেন না বলেও দাবি করেছেন।

অশোক কুমারের বিরুদ্ধে সেভাবে কোনও প্রমাণ পাওয়া না গেলেও এখনই তাকে ক্লিনচিট দিতে রাজি নয় সিবিআই। এদিকে একাদশ শ্রেণির ছাত্রও খুনের বিষয়ে স্বীকার করে ফেলায় সিবিআই মামলা নিয়ে আর একদিকে এগোচ্ছিল। তার মাঝেই অশোকের কাকার অডিও ক্লিপ সামনে আসায় মামলা আরও জটিল হল বলেই মনে করছে সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+