প্রদ্যুম্ন মামলায় 'ইউ টার্ন' ধৃত ছাত্রের, সিবিআইয়ের দিকে ধেয়ে এল ভয়ঙ্কর অভিযোগ

সিবিআইয়ের হাতে গ্রেফতার একাদশ শ্রেণির ছাত্র জানিয়েছে, সে খুন করেনি। জোর করে সিবিআই তাকে দিয়ে খুনের অপরাধ কবুল করিয়েছে।

প্রদ্যুম্ন ঠাকুর হত্যা মামলায় প্রতিদিনই একেরপর এক রহস্য এসে জড়ো হচ্ছে। নিত্যদিন প্রেক্ষাপট বদলে যাচ্ছে। আসলে যে কে সাত বছরের ছোট্ট প্রদ্যুম্নকে খুন করেছে তা আন্দাজ করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে প্রশাসনের কাছে। এদিন যেমন সিবিআইয়ের হাতে গ্রেফতার একাদশ শ্রেণির ছাত্র জানিয়েছে, সে খুন করেনি। জোর করে সিবিআই তাকে দিয়ে খুনের অপরাধ কবুল করিয়েছে।

প্রদ্যুম্ন মামলায় 'ইউ টার্ন' ধৃত ছাত্রের, সিবিআইয়ের দিকে ধেয়ে এল ভয়ঙ্কর অভিযোগ

আদালতে পেশ করা রিমান্ড কপিতেও সেই দাবির কথাই উল্লেখ করা হয়েছে। যদিও পুলিশের দাবি উড়িয়ে স্কুল বাসের চালক অশোক কুমারের বদলে একাদশ শ্রেণির এক ছাত্রকে প্রদ্যুম্ন হত্যায় সিবিআই গ্রেফতার করে। প্রথমে দাবি করা হয়েছিল, ওই ছাত্রই প্রদ্যুম্নকে হত্যা করেছে বলে স্বীকার করেছে।

যদিও এখন ইউ টার্ন নিয়েছে নাবালক পড়ুয়া। কবুলনামায় জানিয়েছে, জোর করে সিবিআই দোষ কবুল করতে বাধ্য করেছে। সিবিআই গত সপ্তাহে জানিয়েছিল, স্কুলের পরীক্ষা ও শিক্ষক-অভিভাবক মিটিং পিছিয়ে দিতেই প্রদ্যুম্নকে হত্যা করেছে বলে স্বীকার করেছে একাদশ শ্রেণির ছাত্র। তবে নতুন বলে অভিযুক্ত ছাত্রের উই টার্নে ঘটনায় নতুন মোড় এল বলেই মনে করা হচ্ছে।

এর আগে একই অভিযোগ করেছিল আর এক অভিযুক্ত অশোক কুমার। সে রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের বাসের চালক ছিল। পুলিশ তাকে জোর করে অপরাধ স্বীকার করতে বাধ্য করেছে বলে সে জানিয়েছিল। পরে সিবিআই তদন্তে অশোককে কোনও ঘটনায় জড়িত পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+