ত্রিপুরা ভোটের ঠিক আগেই সক্রিয় রাজনীতি থেকে অবসর ঘোষণা প্রদ্যোতের, ভবিষ্যৎ জল্পনা

ত্রিপুরার পার্বত্য উপজাতি মহলের অবিসংবাদী নেতা হয়ে উঠেছেন তিনি।। তাঁকে আবর্ত করেই উপজাতি রাজনীতি এগিয়ে চলেছে। তাঁর সিদ্ধান্তে ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে টিপ্রামোথা।

ত্রিপুরা ভোটের মুখেই প্রদ্যোৎ কিশোরের সিদ্ধান্তে তাঁর দল টিপ্রামোথার ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়ে গেল। ভোটের দুদিন আগেই টিপ্রামোথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোক দেববর্মা ঘোষণা করেন, ত্রিপুরার বোট মিটলেই তিনি সক্রিয় রাজনীতি থেকে অবসর নিতে চান। তাঁর এই ঘোষণার পর তাঁর দেলর ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়ে যায়।

হঠাৎ ভোটের মুখে রাজনীতি ছাড়ার ঘোষণা?

হঠাৎ ভোটের মুখে রাজনীতি ছাড়ার ঘোষণা?

কিন্তু কেন হঠাৎ ভোটের মুখে এমন ঘোষণা করলেন প্র্দ্যোৎ কিশোর? তবে কি তাঁর অন্য কোনও পরিকল্পনা রয়েছে? কেন তিনি হঠাৎ সক্রিয় রাজনীতি থেকে অবসর ঘোষণা করবেন? তিনি এখন আদিবাসী মহলের প্রধান মুখ। ত্রিপুরার পার্বত্য উপজাতি মহলের অবিসংবাদী নেতা হয়ে উঠেছেন তিনি।। তাঁকে আবর্ত করেই উপজাতি রাজনীতি এগিয়ে চলেছে।

ভোট প্রচারে অগ্রণী, জল্পনা তবু তুঙ্গে

ভোট প্রচারে অগ্রণী, জল্পনা তবু তুঙ্গে

এখানে তাৎপর্যপূর্ণ তিনি টিপ্রামোথার প্রধান মুখ হলেও এবার তিনি ভোটে লড়েননি। অথচ তিনিই ভোট প্রচারে অগ্রণী ভূমিকায়। দলের প্রথম সারির নেতাদেরও তিনি মনোনয়ন দেননি। এমনকী তিনি উপজাতি পরিষদের ভোটে জেতার পরও নিজে দায়িত্ব নেননি। তার ফলে জল্পনা বাড়ছে।

প্রদ্যোৎ কিশোরের অবস্থান ত্রিপুরা ভোটে

প্রদ্যোৎ কিশোরের অবস্থান ত্রিপুরা ভোটে

এবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনে উপাতি মহলের ২০টি সংরক্ষিত আসন ছাড়াও মোট ৪২টি আসনে প্রার্থী দিয়েছে টিপ্রামোথা সুপ্রিমো। নিজে না দাঁড়ালেও তিনি হেলিকপ্টার নিয়ে রাজ্যের একপ্রান্ত থেকে অপরপ্রান্ত চষে বেড়াচ্ছেন। তাঁর দাবি গ্রেটার টিপ্রাল্যান্ড। ঘোষণা করে দিয়েছেন, যে দল টিপ্রাল্যান্ড নিয়ে লিখিত প্রতিশ্রুতি দেবে, সেই দলকেই সমর্থন করবে তাঁর টিপ্রামোথা।

শেষবেলায় এসে বিনা মেঘে বজ্রপাত

শেষবেলায় এসে বিনা মেঘে বজ্রপাত

এই পরিস্থিতিতে নির্বাচনী যুদ্ধ শুরুর মুখে একেবারে শেষবেলায় এসে তিনি বিনা মেঘে বজ্রপাত ঘটিয়ে দিলেন। মঙ্গলবার নির্বাচনী সভা শেষে তিনি বলে দিলেন এটাই তাঁর রাজনৈতিক শেষ সভা। এরপর তিনি আর কোনো রাজনৈতিক মঞ্চে ভাষণ দেবেন না।

ভোট রাজনীতির বাইরে চলে যাবেন!

ভোট রাজনীতির বাইরে চলে যাবেন!

টিপ্রামোথা সুপ্রিমো ঘোষণা করেন, নিজের জাতির জন্য তিনি শেষ লড়াইয়ে নেমেছেন। সে লড়াই শেষ হতে চলেছে। এবার তিনি ভোট রাজনীতির বাইরে চলে যাবেন। তাহলে তাঁর পথ কী হবে, কী হবে তাঁর দলের ভবিষ্যৎ তা স্পষ্ট করেননি টিপ্রা সুপ্রিমো রাজপরিবারের সদস্য প্রদ্যোৎ কিশোর বিক্রম মাণিক্য দেববর্মা।

ব্যক্তিগত আলাপচারিতার অনুষ্ঠানে কী বলেন

ব্যক্তিগত আলাপচারিতার অনুষ্ঠানে কী বলেন

উল্লেখ্য দুদিন আগে আগরতলায় একটি ব্যক্তিগত আলাপচারিতার অনুষ্ঠানে প্রদ্যোৎকিশোর বলেছিলেন, এবার তিনি বিয়ে করবেন। তিনি এবার সংসারী হতে চান। রাজপ্রাসাদ খাঁ খাঁ করছে। এবার তাঁর জীবনসঙ্গী দরকার। উল্লেখ্য, ত্রিপুররা রাজপ্রাসাদ ত্রিপুরা ক্যাসেল রয়েছে মেঘালয়ে। কলকাতার বালিগঞ্জেও পড়ে রয়েছে প্রাসাদোপম বাড়ি।

নেহাতই আবেগ নাকি, কোনও বিশেষ পরিকল্পনা

নেহাতই আবেগ নাকি, কোনও বিশেষ পরিকল্পনা

প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা ওরফে প্রিয় বুবাগ্রার বক্তব্য শুনে মাথায় হাত টিপ্রামোথা নেতা-কর্মী-সমর্থকরদের। বুবাগ্রা না থাকলে তাঁদের কে পথ দেখাবে, কে তাঁদের এগিয়ে নিয়ে যাবে? পৃথক টিপ্রাল্যান্ডেরই বা কী হবে? প্রদ্যোতের এই ঘোষণায় অথৈ জলে পড়লেন তাঁরা। কোন কৌশল নিতে চলেছেন প্রদ্যোৎ কিশোর তা জানেন না টিপ্রামোথার নেতা-কর্মীরাও। জল্পনা শুরু হয়েছে, এটা নেহাতই আবেগ নাকি, কোনও বিশেষ পরিকল্পনা, তা নিয়েই চলছে জল্পনা।

ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+