বিজেপির সঙ্গে জোট বৈঠকের আগে রহস্যময় টুইট! কোন পথে হাঁটতে চাইছেন প্রদ্যোৎকিশোর
অনুগামীদের উদ্দেশে তিনি বলেন, অপেক্ষা করুন, দেখতে পাবেন। তিনি আবার সেই টুইটের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন।
প্রদ্যোৎকিশোর দেববর্মা টিপ্রামোথাকে জোটে শামিল করতে মরিয়া বিজেপি। ত্রিপুরার ফল প্রকাশের পরই বিজেপি জোট বার্তা দিয়েছিল টিপ্রামোথা প্রধানকে। মুখ্যমন্ত্রী পদে মানিক সাহার শপথ গ্রহণের আগে পর্যন্ত বিজেপির জোট প্রস্তাব প্রত্যাখ্যান করে সরকারে যোগ দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্তেই অটুট ছিলেন টিপ্রা সুপ্রিমো।

কোন পথে হাঁটতে চাইছেন প্রদ্যোৎকিশোর
কিন্তু শপথ গ্রহণের পর বিজেপির শীর্ষ নেতার সঙ্গে টিপ্রাপ্রধানের বৈঠক আবার জল্পনার পারদ চড়াল। আবার বিজেপির সঙ্গে জোট বৈঠকের আগে রহস্যময় টুইট করলেন টিপ্রা প্রধান প্র্দ্যোৎকিশোর দেববর্মা। ফলে ত্রিপুরায় এখন কোন পথে হাঁটতে চাইছেন প্রদ্যোৎকিশোর, তা নিয়ে তৈরি হচ্ছে রহস্য।
|
টুইটের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন
বিজেপির সঙ্গে জোট আলোচনা শুরুর আগে প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মা টুইট করে জানান, তিনি আপোশ করেননি। তার অনুগামীদের উদ্দেশে তিনি বলেন, অপেক্ষা করুন, দেখতে পাবেন। তিনি আবার সেই টুইটের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে টিপ্রা সুপ্রিমো প্রদ্যোৎকিশোরকে দেখা গিয়েছে পার্টির সভাপতি বিকে হ্র্যাংখাওলের সঙ্গে।

জোট গড়তে বদ্ধপরিকর হয়ে উঠেছে বিজেপি
টিপ্রামোথা ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রথমবার লড়াই করেই ১৩টি আসনে জয় পেয়েছে। রাজ্যের আদিবাসীদের সমস্যাগুলিকে হাতিয়ার করে বিশাল সাফল্য পেয়েছে ত্রিপুরায়। আদিবাসী-জনজাতি মহলের দখল এখন প্রদ্যোৎকিশোরের হাতে। তাই বিজেপি এখন তাদের সঙ্গে জোট গড়তে বদ্ধপরিকর হয়ে উঠেছে।

ক্ষমতা ধরে রাখার জন্য এই জোটের খেলা!
বিজেপি নিজের ক্ষমতা ধরে রাখার জন্য এই জোটের খেলা চালিয়ে যাচ্ছে তা রাজনৈতিক মহলের একাংশের মত। প্রথমত বিজেপি এবার মাথায় মাথায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। কোনো বিধায়ক যদি ব্যাগরবাই করে এবং বিরোধীরা একত্রিত হয় তবে সরকার টলমল হয়ে যাবে।

জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করবেন টিপ্রা সুপ্রিমো
আবার ২০২৪-এর আগে তারা উদ্বেগ রয়েছে আদিবাসী ভোট নিয়ে। এখন তারা যদি টিপ্রামোথার সঙ্গে জোট করে ফেলতে পারে, তবে তাদের সেই চিন্তা দূর হয়ে যাবে। তাই অঙ্ক কষেই টিপ্রামোথাকে নিজেদের দিকে টানটে চাইছে বিজেপি। একের পর এক প্রস্তাব আসছে। এখন টিপ্রার দুই শীর্ষ নেতা প্রদ্যোৎকিশোর দেববর্মা, বিকে হ্র্যাংখাওল এবং তাদের নির্বাচিত বিধায়কদের একটি প্রতিনিধি দল আগরতলায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করবেন।
|
মানিক সাহাকে শুভেচ্ছা জানিয়ে টুইট
এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহার শপথ গ্রহণ অনুষ্ঠানটি এড়িয়ে যায় টিপ্রা সুপ্রিম। তবে তিনি টুইট করে মানিক সাহাকে শুভেচ্ছা জানিয়েছেন। মা ত্রিপুরীসুন্দরীর আশীর্বাদে রাজ্যের শ্রীবৃদ্ধি ও উন্নয়ন প্রার্থনা করছেন। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে সর্বদা রাজ্যের মানুষের স্বার্থে টিপ্রামোথা কাজ করবে বলেও জানান তিনি।
|
বিরোধী আসন নাকি শাসক জোট, ধন্দ
এর আগেও সোশ্যাল মিডিয়ায় টিপ্রা প্রধান প্রদ্যোৎ দেববর্মা বলেন, আমরা ১৩ জন বিধায়য়ককে বিধানসভায় পাঠাতে সমর্থ হয়েছি। তাঁরা জনগণের স্বার্থে কাজ করবেন। এই প্রথম আদিবাসী দল হিসেবে আমরা গঠনমূলক ভূমিকা পালন করব। যতক্ষণ না আমরা আমাদের জনগণের জন্য একটি সম্মানজনক সাংবিধানিক সমাধান না পাচ্ছি, ততক্ষণ আমরা কোনো সরকারের অংশ হব না! আমরা বিরোধী আসনেই থাকব। কিন্তু তারপর আবার জেপি নাড্ডার সঙ্গে বৈঠক জোট-জল্পনা বাড়াচ্ছে।












Click it and Unblock the Notifications