প্রদ্যোৎকিশোর জনপ্রিয়তার শীর্ষে জনজাতি মহলে, পিকে-সহযোগীর ‘মন্ত্রে’ দু-বছরেই অসাধ্যসাধন
কৃতিত্ব কিন্তু সম্পূর্ণটাই প্রসূন কুমারের। যাকে প্রদ্যোৎকিশোর শুধু ভোট কৌশলী বলে মনে করেন না, তাঁকে তাঁর একমাত্র রাজনৈতিক সহযোগীর আসন দিয়েছেন টিপ্রা প্রধান।
সোশ্যাল মিডিয়ার ভরসাতেই বিজেপির এত রমরমা দেশে। ত্রিপুরাতে তাই বিজেপির মোকাবিলায় ডিজিটাল মাধ্যমকেই হাতিয়ার করেন প্রদ্যোৎকিশোর দেববর্মা। আর এই কাজে তিনি পেয়ে যান প্রসূন কুমারের মতো তরুণ তুর্কি ভোট কৌশলবিদকে। প্রশান্ত কিশোরের সহযোগী এই কৌশলবিদের প্রচার পরিকল্পনায় উপজাতি মহলকে গ্রিপের মধ্যে আনতে সমর্থ হন তিনি।
টিপ্রা প্রধান জানতেন তাদের লড়তে হবে একাধারে শক্তিশালী নির্বাচনী 'যন্ত্র' বিজেপি ও ২৫ বছর রাজ্যে ক্ষমতায় থাকা সিপিএমের বিরুদ্ধে। তাই কোমর বেঁধেই নামেন প্রদ্যোৎ কিশোর। তাঁকে প্রচারে যেভাবে গাইড করেছেন প্রসূন কুমার, সেই পথে হেঁটেই সাফল্য পেয়েছেন দু-বছরের মধ্যে।

সোশ্যাল মিডিয়া প্রচারে জোর দেওয়াই শুধু নয়, কোন বিষয়কে প্রচার করতে হবে কোন শ্রেণির মানুষের কাছে তা পদ্ধতিমাফিক করেছেন প্রসূন কুমার। প্রদ্যোৎকিশোরকে ফিরে তাকাতে হয়নি। কংগ্রেসে থেকে যা পারেননি প্রদ্যোৎকিশোর, নতুন দল টি্প্রামোথা গড়ে তিনি দু-বছরেই জনজাতি মহলের নয়নের মণি হয়ে উঠেছেন।
তার কৃতিত্ব কিন্তু সম্পূর্ণটাই প্রসূন কুমারের। যাকে প্রদ্যোৎকিশোর শুধু ভোট কৌশলী বলে মনে করেন না, তাঁকে তাঁর একমাত্র রাজনৈতিক সহযোগীর আসন দিয়েছেন টিপ্রা প্রধান। প্রসুন কুমার বলেন, ডিজিটালি শক্তিশালী বিজেপিকে মোকাবিলা করার জন্য টিপ্রার ডিজিটাল গ্রহণযোগ্যতা দ্রুতগতিতে বাড়িয়ে তোলার উপর জোর দেন তিনি।
তিনি বলেন, আমি শূন্য থেকেই শুরু করি। কারণ পার্টির কোনও ইকোসিস্টেম ছিল না। মিডিয়া এবং ডিজিটাল কমিউনিকেশনস ইউনিট গঠন করা হয়েছিল। তারপর বৃহত্তর টিপ্রাল্যান্ডের দাবিকে সামনে তুলে ধরা হয়েছিল। সেই প্রচারকে পাথেয় করে প্রদ্যোৎকিশোর দেববর্মার নতুন দল বিধানসভা নির্বাচনে 13টি আসন জিতেছে।
ত্রিপুরায় এবার দ্বিতীয় বৃহত্তম শক্তি হয়েছে টিপ্রামোথা। বিজেপি ৩২টি আসনে জিতেছে আর তাদের শরিক আইপিএফটি পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছে একটি মাত্র আসনে। বাম-কংগ্রেস জোট পেয়েছে মোট ১৪টি আসন। তার মধ্যে ১১টি আসনে জিতেছে সিপিএম। কংগ্রেস জিতেছে ৩টি আসনে।
প্রথমবার নির্বাচনে লড়েই ত্রিপুরার নতুন পার্টি টিপ্রামোথা সাফল্যের খোঁজ পেয়েছেন। বাম-কংগ্রেস যখন ব্যর্থ, দারুনভাবে উত্থান হয়েছে প্রদ্যোৎ কিশোরের টি্প্রামোথার। ত্রিপুরার প্রধান বিরোধী দল হয়ে উঠেছে দু-বছরের মধ্যেই। এত স্বল্প সময়ে তা সম্ভব হল প্রশান্ত কিশোরের প্রাক্তন সহযোগীর প্রসূন কুমারের জন্যই। তাঁর প্রচার পরিকল্পনায় ভর কর ত্রিপুরার জনজাতি মহলে প্রদ্যোৎকিশোরকে মাত্র দু-বছরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছেন তিনি। তাঁর এখন প্রদ্যোৎকিশোর দেববর্মা ছাড়া কিছুই ভাবতে পারছেন না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications