সাবালক অপরাধীর মতোই বিচার হবে প্রদ্যুম্ন হত্যায় অভিযুক্ত ছাত্রের

প্রদ্যুম্ন ঠাকুর হত্যায় অভিযুক্ত ১৬ বছর বয়সী রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের নাবালক ছাত্রের বিচার হবে সাবালকের মতোই।

প্রদ্যুম্ন ঠাকুর হত্যায় অভিযুক্ত ১৬ বছর বয়সী রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের নাবালক ছাত্রের বিচার হবে সাবালকের মতোই। সাত বছর বয়সী নিহত প্রদ্যুম্নের পরিবারের তরফে আইনজীবী সুশীল তেকরিওয়াল এই তথ্য সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন।

সাবালক অপরাধীর মতোই বিচার হবে প্রদ্যুম্ন হত্যায় অভিযুক্তর

বলা হয়েছে, কয়েকদিনের শুনানির পর আদালত জানিয়েছে, অভিযুক্তকে সাবালকের মতো করেই বিচার করা হবে। যদি পরে সাজা হয় সেক্ষেত্রেও নাবালক হলেও সাবালকের মতোই সাজা পাবে ওই একাদশ শ্রেণির ছাত্র।

গুরুগ্রামের জুভেনাইল জাস্টিস বোর্ড এদিন বুধবার এই খুনের মামলা জেলা নগর দায়রা আদালতে বদলি করে দিয়েছে। এর শুনানি আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হবে।

দ্বিতীয় শ্রেণির ছাত্র প্রদ্যুম্ন ঠাকুরের দেহ গলা কাটা অবস্থায় গত ৮ সেপ্টেম্বর স্কুলের বাথরুমে উদ্ধার হয়। এই ঘটনায় প্রথমে স্কুলের বাসের চালককে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ। পরে সিবিআই এই ঘটনার তদন্তভার হাতে নিয়ে একাদশ শ্রেণির বছর সতেরোর এক ছাত্রকে গ্রেফতার করে। তাকেই মূল অভিযুক্ত হিসাবে আদালতে পেশ করেছে সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+