উত্তরপ্রদেশ বিধানসভায় উদ্ধার বিস্ফোরক, জঙ্গি সন্ত্রাস না অন্য কিছু, জানতে তদন্ত
উত্তরপ্রদেশ বিধানসভা থেকে উদ্ধার উচ্চক্ষমতা সম্পন্ন বিস্ফোরক। ১২ জুলাই পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানোর সময় বিস্ফোরক উদ্ধার। ঘটনার জেরে নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর
উত্তরপ্রদেশ বিধানসভায় মিলল বিস্ফোরক। ১২ জুলাই কুকুর দিয়ে তল্লাশির সময় বিস্ফোরকের সন্ধান মেলে। সেই সঙ্গে এড়ানো গেছে বড়সড় দুর্ঘটনা।
ঘটনার জেরে শুক্রবার নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সূত্রের খবর, শক্তিশালী বিস্ফোরণের ক্ষমতা সম্পন্ন পিইটিএন বিস্ফোরক পাওয়া গিয়েছে উত্তরপ্রদেশ বিধানসভার মধ্যে থেকে। এক এমএলএ-র আসনের নিচেই রাখা ছিল এই বিস্ফোরক। পরে ওই বিস্ফোরক ফরেনসিক ল্য়াবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।












Click it and Unblock the Notifications