ঝগড়া এবার রাস্তায়! শিবসেনার সঞ্জয় রাউতকে জোকার বলে কটাক্ষ বিজেপির

মহারাষ্ট্রের ক্ষমতা নিয়ে দড়ি টানাটানি এবার রাস্তায়। সোমবার বিজেপির তরফে অভিযোগ জানিয়ে বলা হয়, শিবসেনা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।

মহারাষ্ট্রের ক্ষমতা নিয়ে দড়ি টানাটানি এবার রাস্তায় এসে পড়ল। সোমবার বিজেপির তরফে অভিযোগ জানিয়ে বলা হয়, শিবসেনা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। বিজেপির নেতা তথা মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের ঘনিষ্ঠ সহযোগী জয়কুমার রাওয়াল জানিয়েছেন, রাজ্যে যদি ফের নির্বাচন হয়, তাহলে বিজেপি আরও বেশি আসন পাবে। প্রসঙ্গত এবারের নির্বাচনে বিজেপি ও শিবসেনা একসঙ্গে লড়াই করে। বিজেপি ১০৫ টি এবং শিবসেনা ৫৬ টি আসন পায়।

সঞ্জয় রাউতকে জোকার বলে কটাক্ষ

সঞ্জয় রাউতকে জোকার বলে কটাক্ষ

বিষয়টি এখন আর শুধু মুখেই থেমে নেই। বিজেপির মুখপত্র তরুণ ভারতে শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে জোকার বলে কটাক্ষ করা হয়েছে। উদ্ধব ঠাকরের নাম না করে বলা হয়েছে, দুই নেতা বিক্রম আর বেতালের মতো আচরণ করছেন।

সম্পাদকীয়তে শিবসেনাকে কটাক্ষ

সম্পাদকীয়তে শিবসেনাকে কটাক্ষ

বিজেপি মুখপত্রের সম্পাদকীয়তে বলা হয়েছে, রাজ্যের প্রায় ৬০ শতাংশ কৃষক দুর্দশার মধ্যে রয়েছেন। কিন্তু শিবসেনা কৃষকদের কথা চিন্তু করতেই রাজি নয়। তাদের নজরে শুধুই ক্ষমতা দখল। রাজ্যের মানুষ শিবসেনাকে ক্ষমা করবে না। মন্তব্য করা হয়েছে মুখপত্রে।

এখনই ভোট হলে আরও বেশি আসন

এখনই ভোট হলে আরও বেশি আসন

বিজেপির মুখপত্রে মন্তব্য করা হয়েছে, শিবসেনা দাবি করেছে, তাদের সঙ্গে জোট করার কারণেই বিজেপি ১০৫ টি আসন পেয়েছে। না হলে বিজেপির আসন নেমে যেত ৭০টিতে। এপ্রসঙ্গে দাবি করা হয়েছে, এখনই নির্বাচন হলে বিজেপি আরও বেশি আসনে জিতবে।

শিবসেনা ব্যস্ত ফেক নিউজে

শিবসেনা ব্যস্ত ফেক নিউজে

বিজেপির মুখপত্রে দাবি করা হয়েছে, শিবসেনা ফেক নিউজে ব্যস্ত থাকে। এপ্রসঙ্গে নাম না করে সঞ্জয় রাউতের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+