মোদী সরকারের ৪ বছর: ভাল কাজ করা মন্ত্রীদের মধ্যে অন্যতম পীযূষ গোয়েল

গ্রামীণ বৈদ্যুতিকরণ থেকে শুরু করে দেশকে বিদ্যুৎ উদ্বৃত্ত দেশে পরিণত করা অর্থাৎ দেশকে আলোকিত করতে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে বিদ্যুৎমন্ত্রক।

গ্রামীণ বৈদ্যুতিকরণ থেকে শুরু করে দেশকে বিদ্যুৎ উদ্বৃত্ত দেশে পরিণত করা অর্থাৎ দেশকে আলোকিত করতে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে বিদ্যুৎমন্ত্রক। মোদী সরকারের ৪ বছর পূর্তিকালে এটা বলা যেতেই পারে, বিদ্যুৎমন্ত্রক, যার মন্ত্রী পীষূষ গোয়েল ভাল কাজ করা মন্ত্রীদের মধ্যে অন্যতম।

মোদী সরকারের ৪ বছর: ভাল কাজ করা মন্ত্রীদের মধ্যে অন্যতম পীযূষ গোয়েল

শুধু নিজের মন্ত্রকের কাজই নয়, বিদ্যুৎমন্ত্রকের সঙ্গে যুক্ত কয়লা কিংবা অচিরাচরিত শক্তিমন্ত্রকের মধ্যে সমন্বয়সাধন করে তাঁর নেতৃত্বদানের মাধ্যমে দেশ আজ বিদ্যুৎ উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে। বর্তমান সরকার যখন ক্ষমতাগ্রহণ করে, তখন বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে অনেকগুলি সমস্যা ছিল। সেই সমস্যাও কাটিয়ে ওঠা গিয়েছে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বহুল পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

বিদ্যুৎমন্ত্রকের অন্য উল্লেখযোগ্য সাফল্যগুলি একনজরে দেখে নেওয়া যাক

সবার জন্য সাশ্রয়ীমূল্যের এলইডি/উজ্জ্বলা উদ্যোগ:

এই প্রকল্পে ২০১৯-এর মার্চের মধ্যে প্রায় ৭৭ কোটি ভাস্বর বাল্ব বদল করে এলইডি বাল্বের ব্যবস্থা করা। এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল এলইডি টিউবলাইট এবং সিলিং ফ্যানও। ২০১৮-র মে পর্যন্ত ২৯.৭৪ কোটি এলইডি বাল্বের ব্যবস্থা করা গিয়েছে। এর ফলে ৩৮,৬২৬ এমএন কিলোওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা গিয়েছে। যার মূল্য প্রায় ১৫,৪৫০ কোটি টাকা। এর ফলে ৩,১২,৮৭,০৬৩ টন কার্বন ডাই অক্সাইড কমানো গিয়েছে।

দিন দয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা:

প্রধানমন্ত্রীর অন্যতম পছন্দের প্রকল্প ছিল গ্রামীণ বৈদ্যুতিকরণ। বিদ্যুৎমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী ৫৯৭, ৪৬৪ টি গ্রামের সবকটিরই বৈদ্যুতিকরণ অর্থাৎ ১০০ শতাংশ সম্ভব হয়েছে।

উজ্জ্বল ডিআইএসসিওএম অ্যাসিওর‍্যান্স যোজনা:
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির আর্থিক ও কাজের পরিবেশের পরিবর্তন করা। বিদ্যুৎমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এটি বিদ্যুৎ ক্ষেত্রের একটি জটিল সংস্কার প্রক্রিয়া।

অপারেশনার ইন্ডিকেটর( ১০ এপ্রিল ২০১৮):
ফিডার মিটারিং: শহর ও গ্রামীণ এলাকায় ১০০ শতাংশ
রুরাল ফিডার অডিট: ১০০ শতাংশ
ফিডার সেগ্রিগেশন: ৬২ শতাংশ
বন্ড ইস্যু: ২,৩২,১৬৩ কোটি( ৮৬.২৯ শতাংশ ১৬ টি রাজ্য থেকে)
ট্যারিফ রিভিশন: ২৭ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে ২৫ টিতে সম্পূর্ণ

প্রধানমন্ত্রী সহজ বিজলি হর ঘর যোজনা:
এই প্রকল্পে ৪ কোটি গরিব ও মধ্য আয়ের পরিবারকে বিনা পয়সায় বিদ্যুৎ সংযোগ। ১৬,৩২০ কোটি টাকায় কাজটি করার লক্ষ্যমাত্রা ছিল। যার মধ্যে বাজেট থেকে পাওয়া গিয়েছিল ১২,৩২০ কোটি টাকা।

স্ট্রিট লাইট ন্যাশনাল প্রোগ্রাম:
এই প্রকল্পের উদ্দেশ্য ছিল ৩.৫ কোটি রাস্তার লাইটকে এলইডিতে পরিবর্তন করা। এর মধ্যে এখনও পর্যন্ত ৫৭ লক্ষ এলইডি-তে রূপান্তরিত করা গিয়েছে। এর ফলে ১.২৮ মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড কমানো গিয়েছে।

জিএআরভি:
এটি একটি অ্যাপ। যার মাধ্যমে সাধারণ মানুষ দিনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনার অধীনে গ্রামীণ বৈদ্যুতিকরণে যে কাজ হয়েছে তা বুঝতে পারবেন।

জিএআরভি টু:

২০১৬-র ২০ ডিসেম্বর এই অ্যাপ চালু করা হয়। ছয়লক্ষ গ্রামের তথ্য এখানে রাখার বন্দোবস্ত করা হয়েছে।

উদয়:
দেশে উজ্জ্বল ডিআইএসসিওএম অ্যাসিওর‍্যান্স যোজনায় যে কাজ হচ্ছে, তার বর্তমান পরিস্থিতি কী তা জানান দিতে একটি পোর্টাল।

বিদ্যুৎপ্রভা:
রিয়েল টাইম বিদ্যুতের দাম এবং উপস্থিতি নিয়ে অ্যাপ

উজ্জ্বলা:
ডোমেস্টিক এফিসিয়েন্ট লাইট প্রোগ্রামের অধীন কত এলইডি বন্টন করা হয়েছে, তার হিসেব রাখার জন্য অ্যাপ

উরজা:
এটি উরজা অ্যাপের কনসিউমার ড্যাসবোর্ড

উরজা মিত্র:
দেশে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে অ্যাপ। সারা দেশের গ্রাহকরা আগে থেকেই জানতে পারবেন সম্ভাব্য কত সময়ের জন্য বিভ্রাট হতে পারে কিংবা কী কারণের জন্য নির্দিষ্ট সময়ে বিভ্রাট।

ই-তরং:
রিয়েল টাইম ট্রান্সমিশন সিস্টেম পর্যবেক্ষণের জন্য অ্যাপ।

ডিপ ই-বিডিং:

এটি একটি পোর্টাল। কমন ই-বিডিং প্ল্যাটফর্ম। ই-রিভার্স অকশনের সুবিধা রয়েছে এতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+