এসি-র তাপমাত্রা কত ডিগ্রিতে রাখবেন ঠিক করবে কেন্দ্রীয় সরকার!

গরমে হাঁসফাঁস করছেন , ভাবছেন এসির ঠাণ্ডা আরেকটু বাড়িয়ে নেবেন রিমোট-রেগুলেটরে হাত রেখেই।! এসির ঠাণ্ডা বাড়ানোর সুখ সম্ভবত এবার নিয়ন্ত্রিত হতে চলেছে।

গরমে হাঁসফাঁস করছেন , ভাবছেন এসির ঠাণ্ডা আরেকটু বাড়িয়ে নেবেন রিমোট-রেগুলেটরে হাত রেখেই।! এসির ঠাণ্ডা বাড়ানোর সুখ সম্ভবত এবার নিয়ন্ত্রিত হতে চলেছে। শীতাতোপ নিয়ন্ত্রণের মেশিনের ঠাণ্ডাকে এবার নিয়ন্ত্রণে রাখতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের তরফে যে নয়া পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে এমনটাই ইঙ্গিত মিলেছে।

এসি-র তাপমাত্রা কত ডিগ্রিতে রাখবেন ঠিক করবে কেন্দ্রীয় সরকার! আসছে নয়া বিধি

দেশের নামী এয়ার কন্ডিশনার প্রস্তুতকারক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী আর কে সিং। বৈঠকে তিনি এসি প্রস্তুকারক সংস্থাগুলিকে এসির তাপমাত্রার বিষয়ে কয়েকটি প্রস্তাব দেন। তাঁদের বলা হয়, এসি-র তাপমাত্রার ডিফল্ট সেটিং যেন ২৪ ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। এতে ছয় শতাংশ বিদ্যুৎ বাঁচানো যাবে বলে দাবি মন্ত্রীর। আর কে সিং এদিন জানান, 'মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা প্রায় ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু একটা বড় অংশের রেস্তোরাঁ , হোটেল, অফিসে তাপমাত্রা ১৮ থেকে ২১ ডিগ্রিতে রাখা হয়। এটা অস্বস্তিকরই নয়, বরং অস্বাস্থ্যকর।'

শোনা যাচ্ছে, এসি প্রস্তুতকারকদের বৈঠকে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের তরফে যে প্রস্তাব দেওয়া হয়েছে, কতা অদূর ভবিষ্যতে বাধ্যতামূলকও করা হতে পারে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং জানান, জাপানের মতো দেশ এসির তাপমাত্রা নিয়ন্ত্রণ করেছে। সেখানে এসির তাপমাত্রা ডিফল্টে রয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াসে । এছাড়াও এসি ব্যবহার নিয়ে একটি প্রচার উদ্যোগ আয়োজন করছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক।এই প্রচারে এসির ব্যবহার ও বিদ্যুৎ অপচয় রুখতে বেশ কিছু ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+