অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজুর আগেই ময়নাতদন্ত! ৩০ বছরের কর্মজীবনে আমি দেখিনি, পর্যবেক্ষণ বিচারপতির

RG Kar Hospital Incident-supreme court: অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজুর আগেই ময়নাতদন্ত হয়ে গেল! আরজি কর কাণ্ডে টালা থানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, ঘটনার টাইমলাইন নিয়েও প্রশ্ন তুলল প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চ। এমনকি এই মামলায় কলকাতা পুলিশ যা করেছে তা দীর্ঘ ৩০ বছরের কেরিয়ারে আমি দেখিনি বলে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ বিচারপতি জেপি পারদিওয়ালের (Justice J.B. Pardiwala)।

যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আরজি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিশেষ বেঞ্চে এই সংক্রান্ত মামলর শুনানি হচ্ছে। আজ বুধবার মামলার শুনানিতে সিবিআই তদন্তের একটি রিপোর্ট জমা দেয় (RG Kar Hospital Incident-supreme court) ।

supreme court

শুধু তাই নয়, আরজি কর কাণ্ডে ভাঙচুর নিয়েও রাজ্যের তরফে একটি রিপোর্ট জমা দেওয়া হয়। কিন্তু মামলার শুনানিতে বেশ কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন অঠে। বিশেষ করে কলকাতা পুলিশের পদক্ষেপ এবং তদন্ত নিয়ে এদিন প্রশ্ন তোলেন প্রধান বিচারপতির বেঞ্চ। শুধু তাই নয়, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজুর আগেই ময়নাতদন্ত কীভাবে তা নিয়ে প্রস্ন তোলেন বিচারপতি পারদিওয়ালা।

বিচারপরি রাজ্যের কাছে ময়নাতদন্ত কখন হয়েছে তা জানতে চান। রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল জানায়, সন্ধ্যা ৬টা ১০ থেকে ৭টা ১০-এর মধ্যে করা হয়েছে। তার আগে সকালে জেনারেল ডায়েরি হয়। এরপরেই রাজ্যের কাছে বিচারপতি পারদিওয়ালা জানতে চান, এটা কি অস্বাভাবিক মৃত্যু। তাহলে ময়নাতদন্তের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চ। এদিন রাজ্যের তরফে বেশ কিছু নথি আদালতে জমা দেওয়া হয়।

আর সেই নথি দেখে আদালতের আরও পর্যবেক্ষণ, রাত সাড়ে ১১ টায় দেখা যাচ্ছে জেনারেল ডায়েরি হয়েছে। এর ঠিক ১৫ মিনিটের মাথাতেই দেখা যাচ্ছে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হল?

গোটা টাইম লাইন নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। যদিও এই বিষয়ে রাজ্যের তরফে কপিল সিব্বল যে সাফাই দেন, তা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয় বলেও জানিয়ে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। শুধু তাই নয়, বিচারপতি পারদিওয়ালার পর্যবেক্ষণ, কলকাতা পুলিশ যা করেছে তা দীর্ঘ ৩০ বছরের কেরিয়ারে আমি দেখিনি। এরপরেই কলকাতা পুলিশের যে আধিকারিক প্রথম ধর্ষণ করে খুনের ঘটনার অভিযোগ দায়ের করেন তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+