মুসলিমদের গ্রাম ছাড়তে বলে পোস্টার পড়ল উত্তরপ্রদেশে

উত্তর প্রদেশের জিয়ানাগলা গ্রামে মুসলিমদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়ে পোস্টার পড়ল। স্বভাবতই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে কে বা কারা এই পোস্টার ফেলেছে , তা জানা যায়নি।

লখনউ, ১৭ মার্চ : উত্তর প্রদেশের জিয়ানাগলা গ্রামে মুসলিমদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়ে পোস্টার পড়ল। স্বভাবতই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে কে বা কারা এই পোস্টার ফেলেছে , তা জানা যায়নি এখনও।

সূত্রের খবর, পোস্টারে লেখা হয়েছে, " রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিমদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যা করছেন , এই গ্রামেও তাই করা হবে। যদি না মুসলিমরা গ্রাম ছেড়ে চলে যান" । পোস্টারে লেখা হয়, এবছরের ডিসেম্বরের মধ্যে মুসলমানরা যেন গ্রাম খালি করে চলে যান। মুসলমানরা গ্রাম না ছাড়লে তার ফলাফল ভালো হবে না বলেও হুমকি দেওয়া হয় পোস্টারে।

মুসলিমদের গ্রাম ছাড়তে বলে পোস্টার পড়ল উত্তরপ্রদেশে

উত্তরপ্রদেশের বারেলি থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। ২৫হাজার গ্রামবাসীর বসবাস জিয়ানাগলা গ্রামে ,সেখানে ২০০ জন মুসলিম বসবাস করেন। পোস্টারে অস্বস্তিতে গ্রামের দুটি ধর্মের মানুষই।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশে ৪০৩ টির মধ্যে ৩১২টি আসন জয় করে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় এসেছে। তারপর এরকম পোস্টার পড়ার খবর প্রকাশ্যে আসায় তা বেশ গুরুত্বের ঘটনা বলে মনে করছেন অনেকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+