মমতার দিকে 'কুকুর জুৎসি'-কে লেলিয়ে দিচ্ছেন সোনিয়া, ব্যাঙ্গ পোস্টারে বিতর্ক বাংলায়

পোস্টারটিতে একটি কুকুর যার লাগাম সোনিয়া গান্ধীর হাতে। সেই কুকুরটির মুখে বিনোদ জুৎসির মুখ সুপার ইম্পোজ করে লাগানো। সোনিয়ার পাশে রয়েছেন নরেন্দ্র মোদীও। সোনিয়ার মুখে বসানো হয়েছে, 'লু...জুৎসি...লু...'। মমতা বন্দ্যোপাধ্যায় ওই কুকুরটির দিকে তর্জনী প্রদর্শন করছেন। পোস্টারটির মাধ্যমে বোঝানো হচ্ছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সম্ভাব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপ নির্বাচন কমিশনার বিনোদ জুৎসিকে মমতা দিকে লেলিয়ে দিচ্ছেন। যদিও পুলিশ পরে এই পোস্টারটি খুলে দিয়েছে।
হুগলির শ্রীরামপুর কেন্দ্রের আওতায় পড়ছে এই এলাকা, যেখানে পোস্টারটি পাওয়া গিয়েছে। এই এলাকায় চতুর্মুখী লড়াই। তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসর প্রার্থী আব্দুল মান্নান। সিপিএমের টিকিটে দাঁড়িয়েছেন তথাগত রায়। এবং বিজেপির টিকিটে রয়েছেন প্রখ্যাত সঙ্গীরকার বাপ্পি লাহিড়ি। আগামী ৩০ এপ্রিল এই কেন্দ্রের ভোটগ্রহণ রয়েছে।
এই পোস্টারটি ঘিরেই রহস্য তৈরি হয়েছে। কে বা কারা এই পোস্টারটি তৈরি করেছে বা এই পোস্টারের মাধ্যমে প্রচার চালাচ্ছে সে সম্পর্কে কোনও তথ্য প্রমাণ মেলেনি। কিন্তু বিনোদ জুৎসির উপর তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাগ রয়েছে তা কাররই অজানা নয়। সম্প্রতি হাওড়ায় বিনোদ জুৎসির কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলকর্মীরা।
এই সপ্তাহের প্রথম দিকেই বিনোদ জুৎসির অপসারণ নিয়ে সুর চড়া করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবি, বিনোদ জুৎসি একজন অপরাধী অফিসার। জামিনে তিনি বাইরে রয়েছেন। কংগ্রেস এবং বিজেপির হয়ে জুৎসি কাজ করছেন এবং নির্বাচন কমিশনকে ভুল তথ্য দিয়ে ভুল পথে চালিত করছেন বলেও অভিযোগ তুলেছিলেন মমতা।
সম্প্রতি রাজ্যে ৮ পুলিশ কর্তা ও আমলাদের বদলির নির্দেশ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন মমতা। এর পর থেকেই বারংবার কমিশনের কড়া সমালোচনা করেছেন মমতা। তার মধ্য়েই এই ধরণের পোস্টার বিতর্ককে আরও কিছুটা উস্কে দিয়েছে। এলাকার সিপিএম প্রার্থী তথাগত রায়ের অভিযোগ, এই ধরণের কুরুচিকর পোস্টার একমাত্র তৃণণূলই লাগাতে পারে। যদিও তৃণমূ কংগ্রেসের হুগলি শাখার সভাপতি তপন দাশগুপ্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। জানায়িছেন এই পোস্টারের পিছনে তৃণমূলের কোনও সংযোগ নেই।












Click it and Unblock the Notifications