পুনরায় সংক্রমণ এড়াতে কোভিড–১৯ টিকা গ্রহণের পরও মেনে চলুন এই সুরক্ষা বিধি
পুনরায় সংক্রমণ এড়াতে কোভিড–১৯ টিকা গ্রহণের পরও মেনে চলুন এই সুরক্ষা বিধি
গত ২ সপ্তাহ ধরে ভারতে কোভিড কেস লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। যদিও দেশে টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। গত ১৬ মার্চ থেকে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এ দেশে। গত বছরের অক্টোবরের পর থেকে ভারতে গত ২৪ ঘণ্টায় দৈনিক সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়েছে ৬২,২৫৮টি। শনিবার এই নতুন সংখ্যা নিয়ো মোট করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৯,০৮,৯১০। স্বাস্থ্য মন্ত্রকের মতে, মহারাষ্ট্র ও পাঞ্জাব প্রধান অবদানকারী রাজ্য হিসাবে উঠে এসেছে। এমনকী করোনা ভ্যাকসিন গ্রহণের পরও অনেকেই এই রোগে আক্রান্ত হচ্ছেন।
সুরক্ষার চাবিকাঠি হিসাবে কোভিড ভ্যাকসিন টিকাকরণ দেশে শুরু হলেও, এটা কখনও গ্যারান্টি দিতে পারছে না যে টিকাকরণের পরও কোনও ব্যক্তি আক্রান্ত হবে না। খুব কম হলেও সম্ভাবনা রয়েছে পুনরায় আক্রান্ত হওয়ার। বিশেষ করে টিকাকরণের পর বেশ কিছু ভুল করে চলেছেন সাধারণ মানুষ যার ফলে ঝুঁকি ক্রমশঃ বাড়ছে।

সুরক্ষার নিয়মাবলীকে এড়িয়ে যাওয়া
কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পরই যদি আপনি সুরক্ষার নিয়মগুলিকে না মেনে চলেন, তবে আপনার ঝুঁকি রয়েছে সংক্রমিত হওয়ার। ভ্যাকসিন সংক্রমণের ঝুঁকি কমালেও যদি সেই ব্যক্তি নিজের প্রতি যত্নশীল না হয় তবে ভাইরাস ফের প্রবেশ করতে পারে শরীরে। তাই সামাজিক দুরত্ব সহ অন্যান্য কোভিড-১৯ আচরণবিধি যথাযথ পালন করা দরকার।

মাস্ক পরুন
নিঃশ্বাস নেওয়া যেমন জরুরি তেমনি মাস্ক পরাও এখন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। তবে অনেকেই এখন ফ্যাশন ট্রেন্ড হিসাবে নাক না ঢেকে শুধু মুখ টাকা দিয়ে মাস্ক পরছেন। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভ্যাস। তাই টিকাকরণের পর যথাযথভাবে মাস্ক পরা প্রয়োজন পুনরায় সংক্রমণের ঝুঁকি কমাতে।

সফর করুন সতর্ক হয়ে
লকডাউন উঠে যাওয়ার পর থেকে মানুষ ফের তাঁদের স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, যার দরুণ বিভিন্ন জায়গায় যাতায়াত ও এদিক-সেদিক ঘোরাঘুরিও রয়েছে। তবে সফরের সময় কোভিধ বিধির ওপর উদাসীনতা করা একেবারে উচিত নয়। কাছে হোক বা দূরে, যখনই সফর করবেন ফেস শিল্ড, স্যানিটাইজার, মাস্ক অত্যন্ত জরুরি।

টিকা না নেওয়া
যাঁদের ইতিমধ্যে কোভিড-১৯ হয়ে গিয়েছে এবং মহামারির প্রথম ওয়েভের সময় যাঁরা সুস্থ হয়ে উঠেছেন তাঁদের বিশ্বাস তাঁদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে তাই তাঁদের আর টিকাকরণের প্রয়োজন নেই। তবে চিকিৎসকরা জানিয়েছেন যে আপনি যদি অতীতে করোনায় আক্রান্ত হন তবে দ্বিতীয়বারও আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে। তবে আপনি যদি সম্প্রতি কোভিডে আক্রান্ত হন তবে টিকাকরণের জন্য আপনাকে ৬ সপ্তাহ অপেক্ষা করতে হবে।

কি করবেন এবং কি করবেন না
সকলেই চান আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যেতে। যদি আপনার টিকাকরণ হয়ে গিয়ে থাকে তবে আপনি জিম, বাড়িতে গেট-টুগেদার, কমিউনিটি সেন্টারের মতো জায়গায় যেতে পারবেন তবে সুরক্ষা বিধি মেনে। তবে কোনও বড় সমাবেশ বা জমায়েতে না যাওয়াই ভালো এই মুহূর্তে।












Click it and Unblock the Notifications