পুলওয়ামায় জঙ্গি হামলার জবাব ! কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে চরম পদক্ষেপ কেন্দ্রের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষাণা করেছিলেন সেনাকে সমস্ত ক্ষমতা দেওয়া রয়েছে, পাশাপাশি ভারতীয়সেনার শৌর্যের ওপর সরকারের চরম আস্থা রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষাণা করেছিলেন সেনাকে সমস্ত ক্ষমতা দেওয়া রয়েছে, পাশাপাশি ভারতীয়সেনার শৌর্যের ওপর সরকারের চরম আস্থা রয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংআগেই জানিয়েছিলেন, কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করা হবে। পুলওয়ামায় জঙ্গি হামলার পর কেন্দ্রীয় সরকারের এই দুই বক্তব্যই ক্রমে প্রাসঙ্গিক হয়ে উঠছে কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতিতে। উল্লেখ্য, কাশ্মীরের ৫ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ও তাদের নেতাদের নিরাপত্তা তুলে নিল কেন্দ্রিয় সরকার। উল্লেখ্য়, এই বিচ্ছিন্নতাবাদী নেতাদের মধ্যে রয়েছেন হুরিয়ত কন্ফারেন্সের মিরওয়াইজ উমর ফারুক।

বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে সরকারের অবস্থান

বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে সরকারের অবস্থান

পুলওয়ামায় সেনা কনভয়ে ৪৩ জন সিআরপিএফ জওয়ানের শহিদ হওয়ার ঘটনার একাধিক পক্ষেপের কথা ঘোষণা করেছে কেন্দ্র। তারমধ্যে বিচ্ছিন্নতাবাদীদের নিরাপত্তা নিয়ে কয়েকটি ঘোষণা আগেই করা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। এদিন নিরাপত্তাবিষয়ক এক অফিসার দাবি করেছেন , কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের যাবতীয় নিরাপত্তা তুলে নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ বৈঠক

শনিবার বিকেলেই নিরাপত্তা বিষয়ক বিশেষ বৈঠকে বসেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রাজধানী দিল্লিতে এই বিশেষ বৈঠকেই ঠিক করা হয় বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে একাধিক বিষয়। বৈঠকে হাজির ছিলেন গোয়েন্দা বিভাগের ডিরেক্টর ,সহ জাতীয় পর্যায়ের একাধিক সচিব।

এর আগে রাজনাথ যা দাবি করেন..

এর আগে রাজনাথ যা দাবি করেন..

পুলওয়ামা হামলার পরই কাশ্মীরে পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই রাজনাথ সিং দাবি করেন, ' জম্মু ও কাশ্মীরে এমন কিছু মানুষ রয়েছেন, যাঁরা পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে সাহায্য় করছে। পাশাপাশি তারা বিভিন্ন জঙ্গি সংগঠনকে সাহায্য করছে। এদের আর নিরাপত্তা দেওয়া হবে কি না তা বিবেচনা করে দেখবে সরকার। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+