বিচারপতিদের বিদ্রোহী সাংবাদিক বৈঠকের পরই তড়িঘড়ি মোদী বসলেন বৈঠকে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই খবর জানার পরই তড়িঘড়ি ডেকে পাঠিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে।

সুপ্রিম কোর্টে গণতন্ত্র নেই। তা বাঁচাতে না পারলে দেশের গণতন্ত্র বিপন্ন হবে। সুপ্রিম কোর্টের কাজ ঠিকমতো হচ্ছে না। প্রধান বিচারপতি দীপক মিশ্রকে বারবার নানা আবেদন করার পরও সাড়া পাওয়া যাচ্ছে না। এভাবে চললে গণতন্ত্র বিপন্ন হবে। এই অভিযোগ তুলে বিদ্রোহ ঘোষণা করে সাংবাদিক বৈঠক করেছেন চার বিচারপতি।

সুপ্রিম কোর্টে গণতন্ত্র নেই। তা বাঁচাতে না পারলে দেশের গণতন্ত্র বিপন্ন হবে। সুপ্রিম কোর্টের কাজ ঠিকমতো হচ্ছে না। প্রধান বিচারপতি দীপক মিশ্রকে বারবার নানা আবেদন করার পরও সাড়া পাওয়া যাচ্ছে না। এভাবে চললে গণতন্ত্র বিপন্ন হবে। এই অভিযোগ তুলে বিদ্রোহ ঘোষণা করে সাংবাদিক বৈঠক করেছেন চার বিচারপতি। এই ঘটনার পরই সারা দেশে সাড়া পড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই খবর জানার পরই তড়িঘড়ি ডেকে পাঠিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে। এর পাশাপাশি ডেকে পাঠানো হয়েছে আইন অফিসারদেরও। সকলের সঙ্গে এই বিষয়ে জরুরি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। মূলত মুখ্য বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে তোপ দেগে সাংবাদিক বৈঠক করেছেন বিচারপতিরা। নানা অসন্তোষের কথা জানিয়েছেন। দেশের আইনব্যবস্থার পীঠস্থানে এককথায় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে। সেই জায়গা থেকেই সমস্যা সমাধানে উদ্যোগ নিতে বৈঠক করছেন মোদী।

এই ঘটনার পরই সারা দেশে সাড়া পড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই খবর জানার পরই তড়িঘড়ি ডেকে পাঠিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে।

এর পাশাপাশি ডেকে পাঠানো হয়েছে আইন অফিসারদেরও। সকলের সঙ্গে এই বিষয়ে জরুরি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী।

মূলত মুখ্য বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে তোপ দেগে সাংবাদিক বৈঠক করেছেন বিচারপতিরা। নানা অসন্তোষের কথা জানিয়েছেন। দেশের আইনব্যবস্থার পীঠস্থানে এককথায় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে। সেই জায়গা থেকেই সমস্যা সমাধানে উদ্যোগ নিতে বৈঠক করছেন মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+