#Demonetisation ঘোষণার পর কত জাল নোট ব্যাঙ্কে জমা পড়েছে? জানলে অবাক হবেন
নোট বাতিলের ঘোষণার পরে গত ১০ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সময়ে সারা দেশে ব্যাঙ্কে ১ লক্ষ ৩৯ হাজার ৬৬৭ টি জাল নোট জমা পড়েছে বলে জানা গিয়েছে।
বেঙ্গালুরু, ৩ ডিসেম্বর : নোট বাতিলের ঘোষণার পরে গত ১০ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সময়ে সারা দেশে ব্যাঙ্কে ১ লক্ষ ৩৯ হাজার ৬৬৭ টি জাল নোট জমা পড়েছে বলে জানা গিয়েছে।
গরিবদের বাঁচাতে জন ধন অ্যাকাউন্টের জন্য এই নিয়ম লাগু করল আরবিআই
নোট বাতিলে ধাক্কায় একলাফে ৪৬৯ জন মাওবাদীর আত্মসমর্পণ পুলিশের কাছে
গত ৮ নভেম্বর সন্ধ্যায় সারা দেশে ৫০০ ও ১ হাজার টাকার নোট বাতিল হওয়ার ২ দিন পর অর্থাৎ ১০ নভেম্বর থেকে ব্যাঙ্কে পুরনো নোট বদল ও জমার প্রক্রিয়া শুরু হয়। বহু মানুষ লাইনে দাঁড়িয়ে পুরনো নোট বদল করেছেন অথবা নিজের অ্যাকাউন্টে জমা করেছেন।

এই সময়টিতে সারা দেশে ব্যাঙ্কগুলিতে ভিড় উপচে পড়েছে। আর সেই সুযোগ নিয়েই কিছু লোক জাল ৫০০ ও ১ হাজারের নোট বদল করে নিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের তথ্য বলছে, সারা দেশে মোট ১ লক্ষ ৩৯ হাজার ৬৬৭ টি জাল নোট ধরা পড়েছে।
কীভাবে ধরে ধরে বেহিসাবি টাকা বের করবে সরকার, জেনে নিন
এই সংস্থার পরামর্শ মেনেই কেন্দ্র নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে?
আরবিআই আরও জানিয়েছে, ব্যাঙ্কে যে জাল নোট জমা পড়েছে তার মধ্যে ৮৬ হাজার ৬২১টি হল ৫০০ টাকার নোট এবং ৫৩ হাজার ৪৬টি হল জাল ১ হাজার টাকার নোট।
কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর বারবার জানিয়েছে যে কালো টাকা ও দুর্নীতি কমাতে এই পদক্ষেপ করা হয়েছে। একইসঙ্গে জাল নোটের কারবারকে সমূলে উৎপাটিত করাও যে এই পদক্ষেপের লক্ষ্য তাও স্পষ্ট করেছে কেন্দ্র। তবে সেই জাল টাকাই যে ব্যাঙ্কে জমা পড়বে তা অনেকেই আন্দাজ করতে পারেননি।












Click it and Unblock the Notifications