দিল্লির ইজরায়েল দূতাবাসে জঙ্গি হামলার আশঙ্কা, হাই অ্যালার্ট রাজধানী জুড়ে

দিল্লির ইজরায়েল দূতাবাসে জঙ্গি হামলার আশঙ্কা, হাই অ্যালার্ট রাজধানী জুড়ে

একের পর এক চাঞ্চল্যকর ঘটনায় রীতিমতো আতঙ্ক বাড়ছে দিল্লিতে। জানা গিয়েছে, রাজধানীতে অবস্থিত ইজরায়েল দূতাবাসে হামলা চালানো হতে পারে সাম্প্রতিক সপ্তাহের মধ্যেই। সূত্রের দাবি, ইরানের কোনও জঙ্গি সংগঠন এই গুরুতর হামলা করতে পারে। এই খবর সামনে আসার পরই তৎপরতা বেড়েছে দিল্লি পুলিশ ও প্রশাসনের। ইতিমধ্যেই দূতাবাসের আশপাশে নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এরই মাঝে দিল্লিতে শনিবার গুলি চালানোর ঘটনা ঘটে, যাতে ২ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

দিল্লির ইজরায়েল দূতাবাসে জঙ্গি হামলার আশঙ্কা, হাই অ্যালার্ট রাজধানী জুড়ে


দিল্লিতে নাশকতা ও হামলার ঘটনা একাধিকবার ঘটেছে। গত বছর জানুয়ারিতে দিল্লির ইজরায়েল দূতাবাসের বাইরে আইইডি বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের পরই ইজরায়েল দূতাবাস সহ গোটা এলাকা কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়। নিয়োগ করা হয় কেন্দ্রীয় আধা সেনা বাহিনীও। সেই সময়ও এই হামলার পেছনে ইরানের জঙ্গি গোষ্ঠীর হাত ছিল বলে তদন্তে উঠে আসে। বিস্ফোরণের তারিখ (জানুয়ারি ২৯, ২০২১) ভারত ও ইজরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ২৯ বছর পূর্ণ হওয়ার সঙ্গে মিলে যায়। এই ঘটনার সাতমাস পর গোয়েন্দা সংস্থাগুলি সেপ্টেম্বরে ইহুদিদের ছুটির আগে দেশব্যাপী সতর্কতা জারি করেছিল। গোয়েন্দারা সতর্ক করে বলেছিল যে সন্ত্রাসী গোষ্ঠীগুলি ২০২১ সালের জানুয়ারিতে দিল্লিতে ইজরায়েল দূতাবাস বিস্ফোরণের মতো হামলা চালাতে পারে।

তবে এখানেই শেষ নয়, ২০১২ সালেও দিল্লিতে জঙ্গি হামলার শিকার হন ইজরায়েলের দূতাবাসের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা। সেই হামলার পিছনেও ইরানের জঙ্গিদেরই হাত ছিল বলে অভিযোগ। গত বৃহস্পতিবারই ইজরায়েলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন জঙ্গি হামলার ঘটনা ঘটে এবং তাতে ৩ জন নিহত হয়। প্যালেস্তাইনের একটি জঙ্গিগোষ্ঠী সেই হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করেছে ইজরায়েলের সংবাদমাধ্যম। আর এই ঘটনা চিন্তা বাড়িয়েছে দিল্লি পুলিশের। কড়া নিরাপত্তার পাশাপাশি গোটা দিল্লি জুড়ে চলছে নাকা তল্লাশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+